উদয়ন শিল্প গোষ্ঠীর বাংলা বর্ষবরন
নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির অন্যতম সাংস্কৃতিক সংগঠন উদয়ন শিল্প গোষ্ঠী বাংলা নববর্ষ ১৪১৫ কে স্বাগত জানাতে গত ১৩ এপ্রিল রবিবার সন্ধ্যা ৭টায় এষ্টোরিয়ার বাংলা গার্ডেন রেষ্টুরেন্টে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের সভাপতি ডাঃ টমাস দুলু রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক মোস্তফা আলমগীর।
অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট আতাউর রহমান শামীম, শিশু সাহিত্যিক হাসানুর রহমান, সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, লেখক এবিএম সালাউদ্দীন, সংগঠক মোশারফ হোসাইন খাঁন, ডাঃ আবদুল মান্নান, ডাঃ আশরাফ, পারভিন মোর্শেদ, ফারুক আহমেদসহ প্রমুখ।
বাংলা নববর্ষের চীরায়ত সমবেত সঙ্গীত এসো হে বৈশাখ দিয়ে অনুষ্ঠানের সুচনা হয়। এতে উদয়ন শিল্পগোষ্ঠীর নিজস্ব শিল্পীরা অংশগ্রহন করেন। এর পরে নববর্ষের নাচ, গান ও কবিতা আবৃতি একেএকে পরিবেশিত হয়। অনুষ্ঠানে আগত অতিথিদের মাঝে নানা রকমের সুস্বাদু খাবার পরিবেশন করা হয়।
Bangla Community News Tags: উদয়ন শিল্প গোষ্ঠী, নিউইয়র্ক
Evergreen Bangla Community


Post Your Comments