স্টেট ডিপার্টমেন্ট কর্মকর্তাদের সাথে আনোয়ার হোসেন মঞ্জুর মতবিনিময়

ওয়াশিংটন ডিসি থেকে এনাঃ বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতির আলোকে স্টেট ডিপার্টমেন্টের উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন সাবেক মন্ত্রী জাতীয় পার্টি (মঞ্জু)র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। ১৭ এপ্রিল স্টেট ডিপার্টমেন্টের উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাতের সময় কেয়ারটেকার সরকার কর্তৃক নির্বাচনী রোডম্যাপ, গ্রেফতারকৃতদের মানবাধিকার সংরক্ষণ, গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সংহত করার স্বার্থে সত্যিকার অর্থে সংস্কারের অগ্রগতি ইত্যাদি প্রসঙ্গ স্থান পায়। স্টেট ডিপার্টমেন্টের একজন কর্মকর্তা বার্তা সংস্থা এনার কাছে নাম গোপন রাখার শর্তে বলেছেন, সাক্ষাৎকারটি ছিল পূর্ব নির্ধারিত। তবে সঙ্গত কারণেই আলোচনার বিষয়বস্তু প্রকাশ করা সম্ভব হচ্ছে না। ১৮ এপ্রিল আনোয়ার হোসেন মঞ্জুর সাথে ঐ বৈঠক সম্পর্কে জানতে চাইলে তিনি এনাকে বলেন, নিতান্তই সৌজন্য সাক্ষাৎ ছিল। আমি যেহেতু একজন বাংলাদেশী, তাই বাংলাদেশের প্রসঙ্গ বৈঠকে স্থান পাবে এটাই তো স্বাভাবিক। প্রসঙ্গত উলেস্নখ্য যে, ১/১১ এর পরবর্তিত পরিস্থিতিতে দৈনিক ইত্তেফাকের সম্পাদক এবং সাবেক মন্ত্রী জা-পা’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু দেশত্যাগ করে ওয়াশিংটন ডিসিতে কন্যার বাসায় উঠেছেন। যুক্তরাষ্ট্রে অবস্থানকালেই তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয় এবং তার অনুপস্থিতিতেই জরুরী আইনে তাকে বিভিন্ন ধরনের দন্ড প্রদান করা হয়েছে জনাব মঞ্জুর বড়ভাই কেয়ারটেকার সরকারের আইন বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে। এসব মামলার রায়ের বিরুদ্ধে জনাব মঞ্জু আপিল করবেন এবং আইনগতভাবেই তাকে মোকাবেলা করবেন বলে ইতিমধ্যেই মিডিয়ার মাধ্যমে সংশিস্নষ্ট সকলকে অবহিত করেছেন। এদিকে ওয়াশিংটন ডিসিতে বসবাসকালে ইতিপূর্বে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পীকার ন্যান্সী পেলসীর সাথে সাক্ষাৎ করেছেন। এছাড়া কংগ্রেসের কয়েকজন সদস্যের সাথেও তার সৌজন্য সাক্ষাৎ ঘটেছে। বুশ প্রশাসনের গুরুত্বপূর্ণ বক্তিবর্গ ছাড়াও আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন দাতা সংস্থার কর্মকতর্কাদের সাথে তাঁর নিয়মিত যোগাযোগ রয়েছে বলে বিভিন্ন সূত্রে বার্তা সংস্থা এনা জানতে পেরেছে। সর্বশেষ ১৭ এপ্রিল স্টেট ডিপার্টমেন্টের পদস্থ কর্মকর্তাদের সাথে তাঁর পূর্বনির্দ্ধারিত ঐ সৌজন্য সাক্ষাতের ব্যাপারটি নানাভাবে তাৎপর্যপূর্ণ বলে পর্যবেক্ষক মহলের ধারণা।

Bangla Community News Tags: ,

Related Bangla Community News:

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!

সাম্প্রতিক খবর

Bangla Blog