জাতিসংঘের সামনে মশালবাহী দৌড়বিদদের স্বাগত জানালেন বাংলাদেশের পতাকা হাতে বিমল তরফদার

বিশ্ব শান্তির প্রত্যাশায় একযোগে একশত দেশ এবং আমেরিকার ৫০টি রাজ্য জুড়ে মশাল হাতে রিলে দৌড় ১০ এপ্রিল জাতিসংঘ সদর দফতরের সামনে থেকে শুরু হয়েছে। টানা ৯ বারের অলিম্পিক স্বর্ণ বিজয়ী দৌড়বিদ (ট্র্যাক এন্ড ফিল্ড) কার্ল লু্‌ইস, টেনিস চ্যাম্পিয়ন এবং সমাজ পরিবর্তনের সংগঠক বিলী জিন কিং, গ্র্যামী এওয়ার্ড প্রাপ্ত খ্যাতনামা কন্ঠশিল্পী রবার্ট ফ্ল্যাক এবং হিপহপ গানের প্রবক্তা মানবাধিকার কর্মী রাসেল সাইমন্স উদ্বোধনী অনুষ্ঠানের নেতৃত্ব দেন। ম্যানহাটানের ব্যাটারী পে্নস থেকে মশালবাহী শিশু-নারী-পুরুষেরা দৌড় দিয়ে জাতিসংঘ সদর দফতর সংলগ্ন ড্যাগ হ্যামার্সজল্ড প্নাজা পার্কে সমবেত হন। সেখানে সকলকে স্বাগত জানান বাংলাদেশের পতাকাহাতে আরেক দৌড়বিদ (১০০ মিটার স্প্রীন্টার) বিমল কান্তি তরফদার। উল্লেখ্য যে, দৌড়ের মাধ্যমে বিশ্বশান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৮৭ সালে বিশ্বব্যাপী এ রিলে র‌্যাসের প্রবর্তন করেছেন জাতিসংঘের শান্তির দূত প্রয়াত শ্রী চিন্ময়। শ্রী চিন্ময় ছিলেন বাংলাদেশের চট্টগ্রামের সন্তান। কয়েক মাস আগে তিনি ৭৬ বছর বয়সে নিউইয়র্ক সিটির জ্যামাইকায় শ্রী চিন্ময় সেন্টারে পরলোকগমন করেছেন। বিশ্বের ৮০টিরও অধিক দেশের ভক্ত-অনুরক্তরা এই সাধক পুরুষের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যে সকল কর্মসূচিতেই বাংলাদেশীদের বিশেষ সম্মান দিয়ে থাকে। প্রসঙ্গত উলে্নখ্য যে, গত ২৭ মার্চ এ রিলে র‌্যাসের অপর কর্মসূচি শুরু হয়েছে ইটালীর রোম থেকে। উত্তর আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকা হয়ে ইউরোপ, এশিয়া, আফ্রিকা এবং অষ্ট্রেলিয়া মহাদেশের ১০০টি দেশ পরিভ্রমণ করবে এ রিলে র‌্যাসটি। আয়োজক শ্রী চিন্ময় সেন্টার থেকে বার্তা সংস্থা এনাকে জানানো হয়েছে মহৎ উদ্দেশ্যে অনুষ্ঠিত এ রিলে র‌্যাসে গত ২০ বছরে মোট ৫০ লাখ মানুষ অংশ নিয়েছেন। এবার আমেরিকার ৫০ রাজ্য পরিভ্রমণকালে ১০০০ সিটির ৫০ হাজার ছেলে-মেয়ে অংশ নেবে। আগষ্টের মাঝামাঝি যুক্তরাষ্ট্র পরিভ্রমনের কার্যক্রম সম্পন্ন হবে।

জাতিসংঘের সামনের এ অনুষ্ঠানে বেশ কয়েকজন রাষ্ট্রদূতও বক্তব্য রাখেন। সংঘাতময় এ বিশ্বে শান্তির জন্যে অভিনব এ কর্মসূচির প্রতি আন্তর্জাতিক মহলের দৃষ্টি কেড়েছে বলে আমেরিকান মিডিয়াগুলো উলে্নখ করেছে।

সূত্রঃ এনা, নিউইয়র্ক।

Bangla Community News Tags: , ,

Related Bangla Community News:

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!

সাম্প্রতিক খবর

Bangla Blog