জিল্লুর রহমানের নিকট- হল্যান্ড আওয়ামী লীগের “অভিমত পত্র’ প্রেরণ

হল্যান্ড আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি জনাব জিল্লুর রহমানের নিকট- ১৪ এপ্রিল ২০০৮, হল্যান্ড আওয়ামী লীগ তাদের এক “অভিমত পত্র’ ফ্যাক্স মাধ্যমে প্রেরণ করেছেন। হল্যান্ড আওয়ামী লীগের উক্ত “অভিমত পত্রে’ সংক্ষেপে উল্লেখ করা হয় যে, গত ৩০ মার্চ ২০০৮, হল্যান্ড জেলা আওয়ামী লীগের “কার্যনির্বাহী সংসদে’র জরুরী সভায় সর্বসম্মতিক্রমে এই মর্মে “অভিমত’ প্রস্তাব গৃহীত হয়েছে যে, বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভানেত্রী, জাতির জনকের কন্যা, জননেত্রী শেখ হাসিনাকে “কারাগারে’ রেখে “জাতীয় সংসদ’ নির্বাচনে অংশ গ্রহনের পক্ষে নয়, হল্যান্ড আওয়ামী লীগ। সর্বপ্রথম- জননেত্রী শেখ হাসিনার নিঃশর্ত মুক্তি, এর পর তাঁর নেতৃত্বেই অর্থবহ “সংলাপ’ ও “জাতীয় সংসদ’ নির্বাচনে অংশ গ্রহন, ইহাই হচ্ছে হল্যান্ড আওয়ামী লীগের কর্মীবৃন্দদের একান্ত “অভিমত’। পাশাপাশি-হল্যান্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দরা দৃঢ়তার সঙ্গে ভারপ্রাপ্ত সভাপতিকে আরও জানিয়েছে যে, শুধু হল্যান্ড আওয়ামী লীগ নয়, বহির্বিশ্বে বাংলাদেশ আওয়ামী লীগের যতগুলো শাখা ও এর অঙ্গসংগঠন রয়েছে, তারা কেহই জননেত্রী শেখ হাসিনাকে “কারাগারে’ রেখে বা তাঁর নেতৃত্ববিহীন “জাতীয় সংসদে’র নির্বাচনে অংশ গ্রহন কিছুতেই মেনে নিবেনা, মানবেনা।

উক্ত অভিমত পত্রে আরও জানানো হয়েছে যে, দলের মহাদুর্দিনে, ১৯৮১ সাল থেকে জননেত্রী শেখ হাসিনা দলের সভানেত্রীর দায়িত্বভার গ্রহনের পর, প্রথমে জেনারেল জিয়া ও বিচারপতি সাত্তার, পরবর্তীতে “স্বৈরাচারী’ এরশাদ এবং বিগত জামায়াত-বিএনপি জোট সরকার দ্বারা বার বার দলের উপর নির্যাতনের যে, “হাবিয়া দোজখ’নেমে এসেছিল, অত্যান্ত সাহসিকতার সাথে তা মোকাবিলা করাসহ, অতি দক্ষতায় আজ পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগকে সুসংগঠিত করা, রাখা ছাড়াও, আজকের “কারাবন্দী’ জননেত্রী শেখ হাসিনাই ১৯৯৬ সালে নিজের দলকে ক্ষমতাসীন করতে এবং অতীতে স্বৈরাচারী শাসকদের বিরুদ্ধে একের পর এক আপোষসহীন আন্দোলনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। দেশ-জাতি ও দলের জন্য জননেত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই। এও উল্লেখ করা হয় যে, জাতির জনকের কন্যা, জননেত্রী শেখ হাসিনা দীর্ঘদিন যাবত “কারা’ জীবন যাপন করছে, এতে হল্যান্ড আওয়ামী লীগের কর্মীবৃন্দরা গভীরভাবে ব্যথিত, মর্মাহত এবং তাঁর জীবন নিয়ে উদ্বিগ্ন ও শংন্কিত। জননেত্রী শেখ হাসিনার নিঃশর্ত মুক্তির লক্ষ্যে, হল্যান্ড আওয়ামী লীগের পক্ষেও- একের পর এক আন্দোলনের কর্মসূচী দেওয়া হচ্ছে। এবং জাতির জনকের কন্যার নিঃশর্ত মুক্তি না হওয়া পর্যন্ত তাঁর মুক্তির আন্দোলন অব্যাহত থাকবে বলেও “অভিমত পত্রে’ এর দৃঢ়প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

বর্তমান তত্ত্বাবধায়ক সরকার যদি অবিলম্বে জননেত্রী শেখ হাসিনাকে নিঃশর্ত মুক্তি না দেন, তাহলে দেশের কোটি কোটি কর্মীবৃন্দদের মতোই, হল্যান্ড আওয়ামী লীগের সংশ্লিষ্ট সকলেই প্রিয় সভানেত্রীর মুক্তির কঠোর আন্দোলনের কর্মসূচী ঘোষণা করার জন্যও সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি জনাব জিল্লুর রহমানের নিকট সবিনয়ে আবেদন জানিয়েছে।

উক্ত “অভিমত পত্রে’ স্বাক্ষর করেছেনঃ হল্যান্ড আওয়ামী লীগের সভাপতি জনাব মাঈদ ফারুক, সহ-সভাপতি ইসমাইল হোসেন, তসলিম মিয়া, এমদাদ হোসেন, ইমরান হোসেন, জালাল আহমেদ, হাকিম আলী ও শওকত হোসেন, সাধারণ সম্পাদক মোস্তফা জামান, সাংগঠনিক সম্পাদক তপন আলী, মানবাধিকার বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মঈন খান, জনসংযোগ সম্পাদক রানা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাকিরুল হক টিপু, সাংস্কৃতিক সম্পাদক শ্যামল শীল, উপ-দফতর সম্পাদক বিষ্ণু বিস্বাস, সদস্য নীপু দাস, বাদশাহ, মুহিন, জুলহাস ও ভূপেন সরকার প্রমুখ।

সূত্রঃ এনওয়াই বাংলা, নিউইয়র্ক।

Bangla Community News Tags: , , ,

Related Bangla Community News:

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!

সাম্প্রতিক খবর

Bangla Blog