নিউইয়র্কে প্রেসক্লাব কর্মকর্তাদের মতবিনিময়
বাংলাদেশের সাংবাদিকতার মানোন্নয়ন এবং মিডিয়াগুলোর বর্তমান পরিস্থিতির পাশাপাশি কেয়ারটেকার সরকারের কর্মকান্ড আলোকে ৩ এপ্রিল সন্ধ্যায় যুক্তরাষ্ট্র সফররত দৈনিক আমাদের সময়ের সম্পাদক ও প্রকাশক নাঈমুল ইসলাম খানের সাথে নিউইয়র্কে ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’ কর্মকর্তাদের মতবিনিময় অনুষ্ঠান হয়েছে। উত্তর আমেরিকায় বাংলাদেশীদের বানিজ্যিক রাজধানী হিসেবে খ্যাত জ্যাকসন হাইটসের রুটিবটি রেস্টুরেন্টে এ মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বার্তা সংস্থা এনা ও ঠিকানা’র প্রেসিডেন্ট এবং প্রেসক্লাবের প্রেসিডেন্ট সাঈদ-উর রব। অনুষ্ঠানে মডারেটর ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দর্পণ কবীর (সাপ্তাহিক পরিচয়)। নাঈমুল ইসলাম খানের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হয় মতবিনিময়। এ সময় জনাব খান বলেন, কেয়ারটেকার সরকারের যদি সত্যিকার অর্থে আন্তরিকতা থাকে তাহলে বাংলাদেশ সুপথে পরিচালিত হওয়ার পথ খুঁজে পাবে। তিনি আরো বলেন, বাংলাদেশের মিডিয়াগুলো এখন কঠিন সংকট মোকাবেলা করছে নানাবিধ কারণে। তবে সাংবাদিকতার মানোন্নয়ন ঘটে চলেছে। আমরা নিউজ মিউজিয়ামের কাজ শুরু করেছি চ্যানেল আই এবং নিউজ টুডে রেডিও’র সাথে সম্মিলিতভাবে। বাংলাদেশে এটাই প্রথম ঘটনা ঘটতে যাচ্ছে নিউজের ক্ষেত্রে। এভাবে অনেক কিছুই ঘটছে যুগের সাথে তাল মিলিয়ে। নিউজ মি্উজিয়ামের কাজে নিউইয়র্ক হতে বাংলা ভাষায় প্রকাশিত সংবাদপত্রগুলোর সহায়তা প্রয়োজন হবে।
সূত্রঃ এনা, নিউইয়র্ক।
‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’র নির্বাহী কমিটির কর্মকর্তাদের মধ্যে এ আলোচনায় অংশ নেন কাজী শামসুল হক, মুহম্মদ ফজলুর রহমান, নাজমুল আহসান, লাবলু আনসার, মীর ই ওয়াজিদ শিবলী, মঞ্জুর হোসেন, মিজানুর রহমান, নিহার সিদ্দিকী, আকবর হায়দার কীরণ, সেলিম আশরাফ, তৌফিক কাদের।
Bangla Community News Tags: জ্যাকসন হাইটস, নিউইয়র্ক, সাপ্তাহিক পরিচয়
Evergreen Bangla Community



Post Your Comments