মন্দা এবং জ্বালানীর মূল্য বৃদ্ধিঃ আমেরিকায় ৩টি এয়ারলাইন্স বন্ধ ঘোষণা
মন্দা এবং জ্বালানীর মূল্য অস্বাভাবিক ভাবে বৃদ্ধির পরিণতি হিসেবে চলতি সপ্তাহে আমেরিকার ৩টি এয়ারলাইন্স বন্ধ হয়ে গেল। সর্বশেষ শনিবার বন্ধ হয়ে যাওয়া এয়ার লাইন্সটির নাম হচ্ছে স্কাইবাস। এর দুদিন আগে বন্ধ হয়েছে এটিএ এবং আলোহা এয়ার লাইন্স। আর্থিক লোকসানের কারণে এগুলো বন্ধের সাথে সাথে কোম্পানী ৩টির দায়-দেনা এড়িয়ে চলার অভিপ্রায়ে আদালতে ‘দেউলিয়া’ ঘোষণা করা হয়েছে। অর্থনৈতিক সংকটে পতিত হওয়ায় আমেরিকান এয়ারলাইন্স, ডেল্টা এবং সাউথওয়েস্ট এয়ারলাইন্সেরও অসংখ্য ফ্লাইট ঝুঁকিতে চলাচল করছে। গত সপ্তাহে সহস্রাধিক ফ্লাইট আকস্মিকভাবে বন্ধ রাখা হয়েছিল। ফলে সর্বত্র এক ধরনের অস্থিরতা পরিলক্ষিত হচ্ছে-যার মূলে রয়েছে মন্দা। প্রসঙ্গত উলে্নখ্য যে, ৩ দিনের ব্যবধানে ৩টি এয়ারলাইন্স বন্ধ করার ঘটনা আমেরিকার ইতিহাসে এটাই প্রথম।
সূত্রঃ এনা, নিউইয়র্ক।
Bangla Community News Tags: নিউইয়র্ক
Evergreen Bangla Community



Post Your Comments