অস্ট্রেলিয়ান পররাষ্ট্র দফতরের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আওয়ামীলীগ অস্ট্রেলিয়া’র নেতৃবৃন্দের গুরুত্বপূর্ণ বৈঠক

সাবেক প্রধানমন্ত্রী ও আ.লীগ সভানেত্রী শেখ হাসিনার নিঃশর্ত মুক্তি ও চিকিৎসার্থে বিদেশ পাঠানোর দাবীতে অস্ট্রেলিয়ান পররাষ্ট্র দফতরের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আওয়ামীলীগ অস্ট্রেলিয়া’র নেতৃবৃন্দের গুরুত্বপূর্ণ বৈঠক।

শেখ হাসিনার উদ্বেগজনক শারীরিক অবস্থা ও চিকিৎসা পরিস্থিতি বুধবার আনুষ্ঠানিকভাবে অষ্ট্রেলিয়া সরকারকে জানানো হয়েছে। অষ্ট্রেলিয়া সফররত শেখ হাসিনার অন্যতম আইনজীবী ও আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা এ্যাডভোকেট আব্দুল মান্নান খান বুধবার ক্যানবেরায় অষ্ট্রেলিয়া সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রীর উদ্বেগজনক শারীরিক অবস্থা ছাড়াও হয়রানিমূলক নানা মামলার বৃত্তান্ত তুলে ধরেন। অষ্ট্রেলিয়া আওয়ামী লীগ আয়োজিত বৈঠকে অষ্ট্রেলিয়ার পররাষ্ট্র দফতরের বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান সহ ওয়েষ্ট এশিয়া সেকশনের এক্সিকিউটিভ ডিরেক্টর জন বনার, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মানবাধিকার বিষয়ক শীর্ষ কর্মকর্তা সেন্ড্রা হেন্ডারসন, সাউথ ওয়েষ্ট এশিয়া বিষয়ক শীর্ষ কর্মকর্তা লিসা রাইস মডন, ড্যানিয়াল নোবেল ছাড়াও অষ্ট্রেলিয়া আওয়ামীলীগের সাধারন সম্পাদক ব্যারিষ্টার সিরাজুল হক, বাংলাদেশ এসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার সভাপতি ও আওয়ামীলীগ অস্ট্রেলিয়ার সিনিয়র নেতা রবিন বনিক, অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত বাংলা পত্রিকা সোনার বাংলার সম্পাদক ও আওয়ামীলীগ নেতা পি এস চুন্নু, আওয়ামীলীগ অস্ট্রেলিয়ার সাংগাঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন মোল্লা, অস্ট্রেলিয়া মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদিকা বিলকিস জাহান, আওয়ামীলীগ সদস্য লিয়াকত আলী লিটন ও সাদেকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এ্যাডভোকেট আব্দুল মান্নান খান অভিযোগ করে বলেন, আগামী নির্বাচন থেকে বঞ্চিত করার জন্যে সাজানো মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গুরুতর অসুস্থ অবস্থায় কারাগারে আটকে রাখা হয়েছে। শেখ হাসিনাকে আত্মপক্ষ সমর্থনের পর্যাপ্ত সুযোগ দেয়া হচ্ছে না। পরিবারের সদস্য এবং আইনজীবীরা সহজে তাঁর সঙ্গে দেখা করতে পারেন না। বিদেশী দু’জন আইনজীবী তাঁর মামলার খোঁজ নিতে এসে বিরূপ অভিজ্ঞতার সম্মুখিন হয়েছেন। মেয়াদ উত্তীর্ন তত্ত্বাবধায়ক সরকার রিমোন্ট কন্ট্রোলে পরিচালিত হচ্ছে বলে বাংলাদেশের রাজনীতিবিদ, সুশীল সমাজ এ সরকারের ওপর আস্থা রাখতে পারছেন না। নির্বাচন নিয়ে দেশে একটি অনিশ্চিত অবস্থার সৃষ্টি হয়েছে। প্রধান রাজনীতিবিদদের কারাগারে আটকে রেখে বঞ্চিত করে বাংলাদেশে কোন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আশা করা যায় না। এমন নির্বাচন দেশের মানুষের কাছেও গ্রহণযোগ্য হবে না।

আব্দুল মান্নান খান বলেন, এভাবে চলতে থাকলে পরিণতি কি হবে তা শেখ হাসিনা নিজেই জানেন। এরকারনে বর্তমান বিচার প্রক্রিয়ার প্রতি তাঁর কোন আস্থা নেই। সবচেয়ে গুরুতর সংবাদ হচ্ছে দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রধাননেত্রীর কারাগারে এখন বিনা চিকিৎসায় প্রায় অন্ধ ও বধির হবার উপক্রম হয়েছে। মানবিক কারনে হলেও শেখ হাসিনাকে অবিলম্বে বিনা শর্তে মুক্তি দিয়ে চিকিৎসার জন্যে বিদেশ পাঠানো দরকার। অষ্ট্রেলিয়া আওয়ামী লীগের সাধারন সম্পাদক ব্যারিষ্টার সিরাজুল হক বলেন, গণতান্ত্রিক রাজনীতির স্বাভাবিক সব পথ বন্ধ থাকাতে বাংলাদেশে এখন দিনে দিনে উগ্র মৌলবাদী শক্তি উত্থানের আশংকা বড় হয়ে দেখা দিয়েছে। অনির্বাচিত একটি সরকার এভাবে দীর্ঘদিন ক্ষমতায় থাকলে দেশে বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে। এরমাঝে গুরুতর খাদ্য সংকট সহ নানাভাবে দেশের অবস্থা খুবই নাজুক।

অষ্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এক ঘন্টার বেশি সময় স্থায়ী বৈঠকে আওয়ামী লীগ নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছেন। জন বনার নেতৃবৃন্দকে আশ্বস্ত করে বলেছেন, তারা খুব শীঘ্রই এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রীকে লিখিত রিপোর্ট দেবেন। এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেবেন পররাষ্ট্র মন্ত্রী । অষ্ট্রেলিয়া সরকার বরাবর গণতান্ত্রিক রীতিনীতির চর্চা ও মানবাধিকার সমুন্নত রাখার বিষয়ে অঙ্গীকারবদ্ধ। উল্লেখ্য অষ্ট্রেলিয়ায় নতুন লেবার পার্টির আমলে আওয়ামী লীগের উদ্যোগে এ ধরনের গুরুত্বপূর্ণ বৈঠক হলো প্রথম। লেবার পার্টির নেতৃবৃন্দের সঙ্গে বরাবরই এখানকার প্রবাসী আওয়ামী লীগের নেতৃবৃন্দের সুসম্পর্ক রয়েছে। শেখ হাসিনার অন্যতম আইনজীবী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আব্দুল মান্নান খান অষ্ট্রেলিয়া আওয়ামী লীগের আমন্ত্রনে এদেশ সফরে রয়েছেন। স্বাধীনতার ৩৭ তম বার্ষিকী ও বঙ্গবন্ধুর ৮৯ তম জনবার্ষিকী উপলক্ষে ৩০ মার্চ সিডনিতে আওয়ামী লীগের এক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

সূত্রঃ এনওয়াই বাংলা, নিউইয়র্ক।

Bangla Community News Tags: , , , ,

Related Bangla Community News:

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!

সাম্প্রতিক খবর

Bangla Blog