২৭ এপ্রিল ম্যানহাটান সেন্টারে শুরু হচ্ছে ঢালিউড এওয়ার্ড
ঢাকা ক্লাব ঢালিউড ফিল্ম এন্ড মিউজিক এওয়ার্ডের ক্ষণ গণনা শুরু হয়ে গেছে। ক্যালেন্ডারের পাতায় চোখ রাখা শুরু করেছেন বিনোদন পিয়াসীরা। আগে ভাগে আসন সংরক্ষণের জন্য টিকিট সংগ্রহও করে নিচ্ছেন অনেকেই। ২৭ এপ্রিল ম্যানহাটান সেন্টারে ২০০৮’এর প্রথম বিনোদন বিস্ফোরণে অংশ নিবেন করে লক্ষ কোটি বাঙ্গালীর হৃদয়ের মনিকোঠায় স্থান করে নেয়া গানের পাখি সাবিনা ইয়াসমীন। মরণব্যাধী ক্যান্সারকে পরাজিত করে কালজয়ী শিল্পী সাবিনা ইয়াসমীন আমেরিকার শ্রোতাদের সামনে প্রথম উপস্থিত হবেন আবার তার প্রিয় গানগুলো নিয়ে ঢাকা ক্লাব ঢালিউড ফিল্ম এন্ড মিউজিক এওয়ার্ডে।
২০০৭’এর মিস জুনিয়র ইউএসএ নোরা আলী’র উজ্জল উপস্থিতি আলোকিত করবে ম্যানহাটান সেন্টারে ঢালিউডের আসরকে। প্রথম বাংলাদেশী অস্কার বিজয়ী নাফিজ বিন জাফরও উপস্থিত হবেন ঢালিউডের মঞ্চে তার অস্কার বিজয়ের আনন্দ করে নিতে।
২৭ এপ্রিল ম্যানহাটান সেন্টারে বাংলার বাউল সম্রাজ্ঞী মমতাজও মঞ্চ মাতাবেন। গানে গানে শ্রোতাদের সুধারস মেটাবেন আরও যারা তারা হলেন, মেলোডী কিং সুবীর নন্দী ও এন্ড্রু কিশোর, ব্ল্যাক ডায়মন্ড বেবী নাজনীন, চির সবুজ কুমার বিশ্বজিৎ , ব্যান্ড কিং আইয়ুব বাচ্চু, শুভ্র দেব, কানিজ সুবর্ণা ও ইমন।
এবারের ঢালিউডের মঞ্চে কলকাতার পর্দা কাঁপানো নায়িকা ঋতুপর্ণা সাথে থাকবেন হাছন রাজা হেলাল খান। ছোট পর্দার বড় নায়ক মাহফুজের সাথে আছেন মিষ্টি মেয়ে শ্রাবন্তী। এ মুহূর্তে আরও যারা ২৭ ্এপ্রিল ম্যানহাটান সেন্টারে তাদের উপস্থিতি নিশ্চিত করেছেন তারা হলেন ঢালিউডের হ্যান্ডসাম নায়ক ফেরদৌস ও দেশের সেরা মডেল নোবেল। শিল্পীর তালিকা একানেই শেষ না, শেষ মুহূর্তের চমকে যোগ হবেন হয়তো বোম্বের কোন বোমশ্যেল, আর ঢাকার আরও কেউ যাদের উপস্থিতি দর্শক-শ্রেতাদের মনকে আরও আলোড়িত করবে।
সূত্রঃ এনওয়াই বাংলা, নিউইয়র্ক।
Bangla Community News Tags: ঢাকা ক্লাব
Evergreen Bangla Community


Post Your Comments