বর্ণাঢ্য আয়োজনে ওয়াশিংটন ন্যাশনাল প্রেস ক্লাবের জন্মশত বার্ষিকী পালিত

পাঁচ দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান মালার মধ্য দিয়ে ওয়াশিংটনে ন্যাশনাল প্রেসক্লাবের জন্মশত বার্ষিকী পালিত হলো। ন্যাশনাল প্রেস ক্লাবের অডিটোরিয়ামে শতবর্ষের এই অনুষ্ঠানের সূচনা হয় ১ এপ্রিল শতবার্ষিকীর ঐতিহাসিক গ্রন্থ স্বাক্ষরের মাঝ দিয়ে। শেষ হয় নৃত্য-গীত ও নৈশভোজের মাধ্যমে ৫ এপ্রিল। এতে ক্লাবের সদস্য, আমেরিকার বিভিন্ন মিডিয়ার সাংবাদিক, রাজনীতিবিদ, অভিনেতা ও অভিনেত্রীরা অংশ গ্রহণ করেন। এ অনুষ্ঠানের চতুর্থ দিনে জন্মদিনের কেক কাটেন ওয়াশিংটন ডিসির মেয়র এডরিন ফেন্টি। তাকে স্বাগত জানান ন্যাশনাল প্রেস ক্লাবের প্রেসিডেন্ট সিলভিয়া স্মিথ। এ সময় ক্লাবের কর্মকতা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানমালার মধ্যে ছিলো আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রবীণ-নবীন সদস্যদের পরিচিতি, প্রীতি সম্মেলন। সভায় প্রেসক্লাবের ইতিহাস, ঐতিহ্য ও আমেরিকা এবং বিশ্ব রাজনীতি নিয়ে কথা হয়। এ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বিখ্যাত অভিনেতা মর্গেন ফ্রিম্যান, চলচ্চিত্র নির্মাতা কেন বার্নন্স, ইউএস হাউজ স্পীকার ন্যান্সি পেলসি, সিনেটের মেজরিটি লীডার হ্যারি রিড, সাবেক সিনেটর বিল ফার্স্ট, নিউইয়র্ক জায়ান্টসের ইলি ম্যানিং, মট্রিন ফিকসার এসোসিয়েশন চেয়ারম্যান প্যান গ্লিকম্যান, গায়ক ট্রেক এডকিন্স, অভিনেত্রী মিয়া ফাররো, ২০০৮ সালের মিস আমেরিকা ক্রিস্টিন হ্যাগলন্ড, সিএনএন-এর চীফ ইন্টারন্যাশনাল করেসপন্ডেন্ট ক্রিস্টিন এম্যানপোরসহ বিভিন্ন টিভি মিডিয়ার সাংবাদিকরা।

শেষ দিন ছিলো জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নৈশ ভৈাজ। এই অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন এক্সএম স্যাটেলাইট রেডিওর বব এডওয়ার্ডস, টম হ্যাডেস ও ক্লাব প্রেসিডেন্ট সিলভিয়া স্মিথ। সিলভিয়া স্মিথ উপস্থিত সকল নতুন, পুরাতন সদস্য, কর্মকর্তা এবং অতিথিদের শুভেচ্ছা জানান এবং গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ক্লাব কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন। সেই সাথে তিনি অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন সিনিয়র সদস্য এবং যারা বিভিন্ন সময়ে ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেছেন তাদের বিশেষভাবে পরিচয় করিয়ে দেন। শত বছরের কার্যক্রমকে স্মরণীয় ও বরণীয় করে রাখার জন্য সেন্টেলিয়ান হিস্ট্রি বুক নামে একটি বই, একটি ডিভিডি, কোট পিন ও মগ বের করা হয়। অনুষ্ঠানে আগত অতিথিরা গানের সাথে সাথীদের নিয়ে নৃত্য পরিবেশন করেছেন। ঐতিহাসিক এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য ঠিকানা প্রেসিডেন্ট ও সিওও সাঈদ-উর রব, ঠিকানা সম্পাদক মুহম্মদ ফজলুর রহমান, ঠিকানার চীফ রিপোর্টার মিজানুর রহমান, ওয়াশিংটন প্রতিনিধি শরাফত হোসেন বাবু প্রমুখ।

সূত্রঃ এনা, ওয়াশিংটন ডিসি।

Bangla Community News Tags: ,

Related Bangla Community News:

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!