স্বাধীনতা দিবস উপলক্ষে নিউইয়র্ক সিটি কাউন্সিলের এওয়ার্ড পেলেন ৮ বাংলাদেশী
নিউইয়র্ক সিটি কাউন্সিল এওয়ার্ড দিল কম্যুনিটির বিশিষ্ট কয়েকজনকে। বাংলাদেশের ৩৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে বিশ্বের রাজধানী হিসেবে খ্যাত নিউইয়র্ক সিটি কাউন্সিলে বর্ণাঢ্য এক অনুষ্ঠানে মূলধারার সাথে কম্যুনিটিতে সম্পৃক্ত করা এবং কম্যুনিটির উন্নয়ন-অগ্রগতিতে নিরলসভাবে শ্রম প্রদানের জন্যে এওয়ার্ড প্রদান করা হয় বাংলাদেশ সোসাইটি অব নিউইয়র্কের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান আকতার হোসেন, কম্যুনিটি লিডার ডাঃ ওয়াদূদ ভূইয়া, ডাঃ মইনুল ইসলাম মিয়া, ডাঃ এম বিল্নাহ, ব্রম্নকলীন বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের চেয়ারম্যান ও বৃহত্তর নোয়াখালী সোসাইটির প্রেসিডেন্ট হাজী ওবায়দুল হক, বাংলাদেশ সোসাইটির সাংগঠনিক সম্পাদক মিনহাজউদ্দিন বাবর এবং যুক্তরাষ্ট্র জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ফিরোজ আলম এবং আবির আলমগীর। এছাড়া সাপ্তাহিক বাংলাদেশ নামক একটি পত্রিকাকেও এওয়ার্ড প্রদান করা হয়েছে। উল্লেখ্য যে, সিটি কাউন্সিলে বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে গত কয়েক বছর যাবতই অনুষ্ঠান হয়ে আসছে। এবারের অনুষ্ঠানেও সমন্বয়কারী ছিলেন কম্যুনিটি এ্যাক্টিভিস্ট আলী ইমাম এবং কাজী আযম প্রমুখ। মূল হোস্টদের সাথে সহায়তায় ছিলেন ডেমক্র্যাট আমিনুল্নাহ।
সূত্রঃ এনা, নিউইয়র্ক।
Bangla Community News Tags: নিউইয়র্ক, বাংলাদেশ সোসাইটি, স্বাধীনতা দিবস
Evergreen Bangla Community


Post Your Comments