সেক্টরস্ কমান্ডার ফোরামের শীর্ষ দুই নেতা নিউইয়র্কে আসছেন
সেক্টর কমান্ডারস্ ফোরামের সভাপতি এয়ার ভাইস মার্শাল (অবঃ) এ কে খন্দকার এবং সেক্রেটারী সাবেক সেনা প্রধান লেঃ জেঃ হারুন অর রশীদ নিউইয়র্কে অনুষ্ঠিতব্য মুক্তিযোদ্ধা মহাসমাবেশে যোগ দেবেন। ২৫ মে কুইন্সের জ্যামাইকায় অনুষ্ঠিত হবে এ সম্মেলন। আয়োজকদের পক্ষে ডাঃ মাসুদুল হাসান বার্তা সংস্থা এনাকে ১ এপ্রিল এ তথ্য জানিয়ে বলেছেন, একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারে আন্তর্জাতিক জনমত গঠনের লক্ষ্যে উপরোক্ত নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রবাসীদের একটি সমাবেশও হতে পারে একই সময়ে। যুক্তরাষ্ট্র এবং কানাডায় বসবাসরত মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরা নিউইয়র্কের সম্মেলনে যোগদান করবেন।
সূত্রঃ এনওয়াই বাংলা, নিউইয়র্ক।
Bangla Community News Tags: কানাডা, নিউইয়র্ক, প্রবাসী, মুক্তিযোদ্ধা, যুদ্ধাপরাধী
Evergreen Bangla Community


Post Your Comments