কানাডা বিএনপির বিবৃতি তারেক রহমানের বিরুদ্ধে চার্জশিট তৈরির তীব্র প্রতিবাদ

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান, তাঁর শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু ও ল্গী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে দুদকের চার্জশিট প্রদানের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে কানাডা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠন। গত শুক্রবার পৃথক বিবৃতিতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এ ধরনের চার্জশিট দেয়ার সিদ্ধান্তকে জিয়া পরিবারের বিরুদ্ধে গভীর ষড়যেল্গরই অংশ বলে উল্লেখ করে বলা হয়, গায়ের জোরে যারা আজ এসব করছেন, একদিন তাদেরও এ ব্যাপারে জবাবদিহি করতে হবে। বিবৃতিতে বলা হয়, সারাদেশে বিএনপির লাখ লাখ নেতা-কর্মী ও কোটি কোটি সমর্থক রয়েছে। বিএনপিকে ধ্বংস করতে হলে এ কোটি কোটি মানুষকে ধ্বংস করতে হবে। আর এটি যদি করা না যায়, তবে যারা বিএনপিকে যারা ধ্বংস করার স্বপড়ব দেখছেন তাদের স্বপড়ব কেবল দুঃস্বপেড়ব পরিণত হবে। বিএনপি কানাডা শাখার সভাপতি ইকবাল আহমেদ, এক বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব তারেক রহমান ও তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু এবং ল্গী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে দুদকের চার্জশিট প্রদানের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, তারেক রহমান ২ কোটি ৪৭ লাখ টাকা আয় বহির্ভম্ফত সম্পদ অর্জন করেছেন এবং এতে তার শাশুড়ি ও ল্গী তাকে সহযোগিতা করেছেন দুদকের এই বক্তব্য শুধু হাস্যকরই নয় বরং তা সত্যের চরম অপলাপ এবং সম্পম্ফর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। নেতৃদ্বয় বলেন, দেশবাসীর কাছে আজ স্পষ্ট প্রতীয়মান যে, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেশী বিদেশী ষড়যেল্গর অংশ হিসেবে তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক মিথ্যা ও কাল্পনিক অভিযোগের মাধ্যমে পরিকল্পিত উপায়ে অপপ্রচার চালানো হচ্ছে। আর এই অপপ্রচারের প্রধান মাধ্যম হচ্ছে বর্তমান সরকার দ্বারা নিয়িল্গত ও পরিচালিত ঠুঁটো জগন্নাথ দুর্নীতি দমন কমিশন। নেতৃদ্বয় আরও বলেন, দেশবাসী জানে জিয়া পরিবার স্বাধীনতা-সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী। আর তাই জিয়া পরিবারকে ধ্বংসের এ চক্রান্ত। নতুন প্রজন্মের অহংকার এবং দেশের রাজনীতিতে বৈজ্ঞানিক পরিবর্তনের অগ্রপথিক তারেক রহমান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, তাঁর শাশুড়ি বিশিষ্ট সমাজসেবক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সম্ভ্রান্ত পরিবারের সন্তান এবং সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের ল্গী সৈয়দা ইকবাল মান্দ বানু এবং তারেক রহমানের ল্গী ডা. জুবাইদা রহমানকে আসামী করে দুদক চার্জশিট দাখিলের যে সিদ্ধান্ত নিয়েছে তাতে প্রমাণিত হয় যে, তাদের উদ্দেশ্য দুর্নীতি দমন নয় বরং দুর্নীতি-দমনের নামে রাজনৈতিকভাবে জিয়া পরিবারকে ধ্বংস করার নীল-নকশা বাস্তবায়নের প্রচেষ্টা মাত্র। যার আলামত আমরা দেখতে পাচ্ছি। তারেক রহমান শুধু বিএনপির যুগ্ম মহাসচিবই নন, তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান ও তিন-তিনবার নির্বাচিত প্রধানমল্গী এবং জাতীয়তাবাদের শক্তির ঐক্যের প্রতীক বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠপুত্র। এছাড়া তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ‘ইকবাল মান্দ বানু’ বাংলাদেশের সবচাইতে সম্মানজনক স্বাধীনতার পদক প্রাপ্ত একজন মহীয়ষী নারী। সমাজ সেবামম্ফলক প্রতিষ্ঠান সুরভীর প্রতিষ্ঠাতা। যিনি কখনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। তারেক রহমানের ল্গী ডা. জুবাইদা রহমান একজন মুক্তিযোদ্ধার সন্তান। যিনি এসএসসি ও এইচএসসিতে বোর্ডে স্ট্যান্ড করা ছাত্রী। অথচ আজ এমন সম্মানীত তিন ব্যক্তির বিরুদ্ধে দুদক চার্জশিট প্রদান করে জনগণের আস্থা ও বিশ্বাসের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বিবৃতিতে বলা হয়, তারেক রহমান ও জুবাইদা রহমানের বার বছরের একটি কন্যা সন্তান রয়েছে বর্তমান সেই সন্তানটি ডা. জুবাইদা রহমানকে টাঙ্গাইলের নাগরপুরে বদলি করে দেয়ার কারণে এখন অভিভাবকহীন হয়ে পড়েছে। নেতৃদ্বয় তারেক রহমান ও তাঁর পরিবারের বিরুদ্ধে মিথ্যা হয়রানিমম্ফলক চার্জশিট দাখিল থেকে বিরত থাকার জন্য দুর্নীতি দমন কমিশনের প্রতি আহবান জানান এবং বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান, ছাত্রদল সভাপতি আজিজুল বারী হেলাল, যুবদলের সাধারণসম্পাদক মোয়াজ্জেম হোসেন আলালসহ সকল রাজনৈতিক ব্যক্তির নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান। কানাডা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি সৈয়দা লুসিয়া বেগম, মহিলা সম্পাদিকা, তায়সিনা আকতার, শওকত আলী মামুন, নজরুল ইসলাম, ক্যুইবেক বিএনপির সভাপতি রবিউল হক বুলেট, মহিলা সম্পাদিকা, ইসমত আরা, অন্টারিও (টরন্টো) বিএনপির সভাপতি আব্দুল মোতালিব, অটোয়া বিএনপির অন্যতম নেতা আবুল মঞ্জুর, কাজী মাহফুজ হোসেন ও কুইবেক যুবদলের সভাপতি মোঃ নম্ফর নবী।

প্রেসজ্ঞিপ্তি।

Bangla Community News Tags: , , , ,

Related Bangla Community News:

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!