বিভিন্ন সংগঠনের স্বাধীনতা দিবস পালন
নিউইয়র্কের বিভিন্ন সংগঠনের উদ্যোগে ছুটির দিনে গত রোববার উদযাপিত হলো মহান স্বাধীনতা দিবস। ব্রুকলীনে বাংলাদেশ সোসাইটি অব নিউইয়র্কেও আয়োজনে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতিসংঘ বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ইসমত জাহান।
কুইন্সের উডসাইডে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে সম্মিলিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ছিলো উপচে পরা দর্শক। অনুষ্ঠানে মূল আলোচক হিসাবে বক্তব্য রাখেন জ্যোতি প্রকাশ দত্ত, সাংবাদিক আব্দুর রহিম আজাদ ও সাবেক সংসদ সদস্য আনিসুজ্জামান খোকন। এতে আরও ছিলো শিশুদের মুক্তিযুদ্ধ বিষয়ক চিত্রাংকন প্রতিযোগিতা ও মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনী।
এছাড়া এস্টোরিয়ার পৃথক পৃথক স্থানে সিলেট সদর এসোসিয়েশন ও মৌলভীবাজার জেলা সমিতির উদ্যোগে, জ্যাকসন হাইটসের ঢাকা কাবাব মিলনায়তনে বরিশাল বিভাগীয় সমিতি এবং ওজনপার্কে বিনিয়ানীবাজারসামাজিক ও সাংষ্কৃতিক সমিতি আয়োজন করেছিলো মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠান।
সূত্রঃ বর্ণমালা নিউজ, নিউইয়র্ক।
Bangla Community News Tags: উডসাইড, এস্টোরিয়া, ওজনপার্ক, ওয়াশিংটন, জাতিসংঘ, জ্যাকসন হাইটস, নিউইয়র্ক, বাংলাদেশ সোসাইটি, ব্রুকলীন, মুক্তিযোদ্ধা, স্বাধীনতা দিবস
Evergreen Bangla Community


Post Your Comments