বাংলাদেশ সোসাইটির সভাপতি নার্গিস আহমেদের জানালেন ভিন্ন এক সামাজিক সমস্যার কথা
দেশে গিয়ে বিয়ে করে এসে দীর্ঘদিন ধরে স্ত্রীর খোঁজ নেন না বা তার সাথে যোগাযোগ রাখেন না এমন বাংলাদেশীর সংখ্যা ক্রমেই বাড়ছে। ফলে এখন এটি শুধু আর পারিবারিক সমস্য নয়, সামাজিক সমস্যায় রূপ নিয়েছে। আর এরকম সমস্যার সমাধানে বাংলাদেশ থেকে অহরহ টেলিফোনে অভিযোগ শুনে তাদের সমস্যার সমাধানে সহায়তা চাচ্ছেন কনের পরিবার, আবার কখনও খোদ নব বিবাহিত বা স্মামী পরিত্যাক্ত স্ত্রীরাও ফোনে তাদের সমস্যার কথা জানাচ্ছেন- একটি সংবাদ সম্মেলনে তার বক্তব্যে নিউইয়র্ক বাংলাদেশ সোসাইটি অব নিউইয়র্কের সভাপতি নার্গিস আহমেদ এই তথ্য জানালেন সাংবাদিকদের। নার্গিস আহমেদ আরও বলেন, হয়তো দেশের মহিলারা সোসাইটির সভাপতি মহিলা বলেই তার কাছে স্বাচ্ছন্দ্যে এসব অভিযোগ করছেন। কিন্তু ক্ষোভের সাথে নার্গিস আহমেদ জানালেন অভিযুক্তদের কারও কারও সাথে টেলিফোনে যোগাযোগ করে তাকে প্রতিনিয়ত নানা হুমকী শুনতে হয়। এদের কেউ কেউ তাদের সাংবাদিক বন্ধুকে দিয়ে তার বিরুদ্ধে কুৎসা রটানোর হুমকীও দিয়েছেন বলেছেন নিউইয়র্ক সোসাইটির সভাপতি।
সূত্রঃ বর্ণমালা নিউজ, নিউইয়র্ক।
Bangla Community News Tags: নিউইয়র্ক, বাংলাদেশ সোসাইটি
Evergreen Bangla Community
Post Your Comments