নিউইয়র্কে স্বাধীনতা দিবসের সমাবেশে মূলধারার রাজনীতিকরা
নিউইয়র্কে স্বাধীনতা দিবসের সমাবেশে মূলধারার রাজনীতিকরা বলেন বাংলাদেশী-আমেরিকানদের উত্থানের সাথে বাংলাদেশের ইমেজ মহিমান্বিত হচ্ছে আন্তর্জাতিক পরিমন্ডলে
ব্যতিক্রমী আমেজে উজ্জীবিত হয়ে ২৯ মার্চ শনিবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির ব্রম্নকলীনে উদযাপিত হলো বাংলাদেশের ৩৮তম স্বাধীনতা দিবস। মূলধারার ডজনখানেক রাজনীতিক, আইনজীবী, সমাজকর্মী এবং নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেলের সরব উপস্থিতিতে সন্দ্বীপ এসোসিয়েশন আয়োজিত এ অনুষ্ঠানের মাধ্যমে মূলধারার সামনে বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য ইত্যাদি অবিকৃতভাবে উপস্থাপন করা সম্ভব হয়। এরফলে ব্রম্নকলীনে খেটে খাওয়া মানুষগুলোর ব্যাপারে আমেরিকানদের দৃষ্টিভঙ্গিতে আরেক দফা পরিবর্তন সাধিত হবে বলে অনেকে মনে করছেন। শুধু তাই নয়, ইমিগ্রেশন বিরোধী যে অভিযান চলছে সর্বত্র তা থেকেও বাংলাদেশীদের নিরাপদে রাখার সংকল্প ব্যক্ত করা হয়েছে এ সমাবেশ থেকে।
প্রবাসের অন্যতম প্রাচিন সামাজিক সংগঠন ‘সন্দ্বীপ এসোসিয়েশন’র সভাপতি বিশিষ্ট নির্মাণ ব্যবসায়ী নূরল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন কন্সাল জেনালের মোঃ শামসুল হক এবং সম্মানীত অতিথি ছিলেন সিটি কাউন্সিলম্যান বিল ডি ব্নাসিও, কংগ্রেসওম্যান এভিট ডি ক্লার্কের ডিস্ট্রিক্ট রিপ্রেজেনটেটিভ রস থমাস, মুক্তচিন্তার লেখক বেলাল বেগ, ডেমক্র্যাট লিডার আবুল কাশেম, বাংলাদেশ সোসাইটি অব নিউইয়র্কের সভানেত্রী নার্গিস আহমেদ, বাংলাদেশীদের বৃহত্তম মসজিদ ‘বাংলাদেশ মুসলিম সেন্টার’র সভাপতি আলহাজ্ব আবুল হামেশ এবং সাধারণ সম্পাদক হাজি মফিজুর রহমান, সাউথ এশিয়ান-আমেরিকান পলিটিক্যাল এ্যাকশন কমিটির পরিচালক নজরুল ইসলাম বাবুল, ইঞ্জিনিয়ার মুতাহার হোসেন, সমাজকর্মী জিয়াউদ্দিন কানু, শফিকুল আলম এবং আনোয়ার হোসেন সেলিম। সমাবেশ পরিচালনা করেন এসোসিয়েশনের সেক্রেটারী আস্রাফউদ্দিন।
এ সমাবেশে বক্তৃতাকালে মূলধারার রাজনীতিকরা বাংলাদেশীদের স্ব স্ব দায়িত্বের প্রতি সততা-একনিষ্ঠতার ভূয়সী প্রশংসা করেন এবং কম্যুনিটির মাধ্যমেই তারা বাংলাদেশকে জেনেছেন বলে উলে্নখ করেন। তাঁরা বলেন, বাংলাদেশী-আমেরিকানদের উত্থানের সাথে সাথে বাংলাদেশের ইমেজ মহিমান্বিত হচ্ছে বিশাল এই আমেরকায়। শতাধিক দেশের লোকজন বাস করেন নিউইয়র্ক সিটিতে। এরমধ্যে কম্যুনিটি হিসেবে বাংলাদেশীরা হলেন নবীন, এতদসত্বেও প্রশাসনের বিভিন্ন স্তরে বাংলাদেশীদের অবস্থান গৌরবের সাথে উচ্চারিত হচ্ছে। বিশেষ করে শান্তিপ্রিয় কম্যুনিটি হিসেবে অনেকেই এখন বাংলাদেশীদের উদাহরণ দেন বলেও মার্কিন রাজনীতিকরা উলে্নখ করেন।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শহীদ হাসানের কন্ঠে মুক্তিযুদ্ধের স্মৃতি জাগানিয়া সঙ্গীতের তালে সমাপ্তি ঘটে মনোজ্ঞ-ব্যতিক্রমধর্মী এ সমাবেশের।
সূত্রঃ এনা, নিউইয়র্ক।
Bangla Community News Tags: ইমিগ্রেশন, কন্সাল জেনারেল, নিউইয়র্ক, বাংলাদেশ সোসাইটি, স্বাধীনতা দিবস
Evergreen Bangla Community



Post Your Comments