হার্ভার্ডে ৩ দিনের আন্তর্জাতিক সমাবেশে প্রধান বক্তা ব্র্যাকের ফজলে হাসান আবেদ
সুশীল সমাজের অংশগ্রহণে বিভিন্ন দেশে গণতান্ত্রিক পরিবেশে সুশাসন প্রতিষ্ঠার চলমান কার্যক্রমের আলোকে বিশ্ববিখ্যাত হার্ভার্ড ইউনিভার্সিটিতে ৩ দিনের আন্তর্জাতিক একটি সমাবেশে প্রধান বক্তা হিসেবে যোগ দিচ্ছেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান ফজলে হাসান আবেদ। ২ এপ্রিল পর্যন্ত এ সমাবেশে ৫০টি দেশের সমাজকর্মী-রাষ্ট্রবিজ্ঞানী-অর্থনীতিবিদরা অংশ নেবেন। ফজলে হাসান আবেদকে সমাবেশে উপস্থাপন করবেন অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ী ডঃ অমর্ত্য সেন। উদ্বোধনী বক্তব্য রাখবেন মেক্সিকোর সাবেক প্রেসিডেন্ট ভিসেন্ট ফক্স। হার্ভার্ড কেনেডি স্কুলে গণতান্ত্রিক শাসন চালুর লক্ষ্যে কর্মরত এ্যাশ ইন্সটিটিউট আয়োজিত এসম সমাবেশে অংশগ্রহণকারীরা সুশাসন, ই-গভর্ণান্স, দুর্নীতি দমন বিভাগের সংস্কার, নাগরিকের সমন্বয়ে দুর্নীতিমুক্ত গণতান্ত্রিক ব্যবস্থা চালু, ন্যায় বিচার নিশ্চিত, স্বাস্থ্য সেবা এবং প্রাকৃতিক দুর্যোগে সকলে একযোগে কাজ করা ইত্যাদি অভিজ্ঞতা বর্ণনা করবেন বলে আয়োজকদের পক্ষে ডঃ এ কে এ মোমেন বার্তা সংস্থা এনাকে জানিয়েছেন।
সূত্রঃ এনা, বস্টন।
Bangla Community News Tags: অমর্ত্য সেন, ফজলে হাসান আবেদ, হার্ভার্ড
Evergreen Bangla Community


Post Your Comments