কূটনীতিকদেরও দায়িত্বের সীমারেখা অতিক্রম করা উচিত নয় - বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার

জাতীয় নিরাপত্তা কাউন্সিল গঠনের আলোচনা-সমালোচনা প্রসঙ্গে বিএনপির সুস্পষ্ট মতামত জানতে চাইলে মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন রোববার বাংলাদেশ সময় সকালে বার্তা সংস্থা এনাকে বলেছেন, কাউন্সিল কীভাবে হচ্ছে বা কী ধরনের রীতি অবলম্বনের প্রস্তাব করা হয়েছে তা কিছুই আমি জানিনা। তবে সাবেক একজন এমপি এবং বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় একটি রাজনৈতিক দলের মহাসচিব হিসেবে আমি শুধু এটুকুই বলতে চাই যে, এ ধরনের জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুর সিদ্ধান্ত কেবলমাত্র নির্বাচিত সরকারেরই নেয়া উচিত। অনির্বাচিত সরকারের উচিত হবে না এ ধরনের কোন পদক্ষেপ গ্রহণ করা। উল্লেখ্য যে, খোন্দকার দেলোয়ার হোসেন চিকিৎসার জন্যে ৯ মার্চ থেকে নিউইয়র্কে রয়েছে। তাঁর চিকিৎসার ফলোআপ চলছে। দেশে ফেরার প্রস্তুতিও রয়েছে। তবে চিকিৎসকের অনুমতি এখনও পাননি বলে এনাকে তিনি জানান।

বাংলাদেশে কর্মরত বিদেশী কূটনীতিকরা ভিয়েনা কনভেনশন এবং আন্তর্জাতিক কূটনীতিক রীতিনীতি ও শিষ্ঠাচার পরিপন্থি কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগ উঠেছে, এমনকি বাংলাদেশের বর্তমান সংকটময় পরিস্থিতির জন্যেও বিদেশী কূটনীতিকরা অনেকাংশে দায়ী বলে কোন কোন মহল থেকে অভিযোগ করা হচ্ছে-এ ব্যাপারে তাঁর অভিমত জানতে চাইলে খোন্দকার দেলোয়ার হোসেন এনাকে বলেন, ভিয়েনা কনভেনশনের রীতিনীতি অবশ্যই সকল দেশকে মেনে চলা উচিত। কিন্তু বাংলাদেশে অনেক সময়েই কর্মরত কূটনীতিকরা সে ব্যাপারটি মেনে চলেন না বলে দেশবাসী প্রত্যক্ষ করছেন। কিন্তু একটি বিষয়েও আমাদের সকলের খেয়াল রাখা উচিত। যখন বিদেশী কূটনীতিকদের তৎপরতা পক্ষে যায় তখন কেউ অভিযোগ উত্থাপন করেন না। বিপক্ষে গেলেই সংশি্নষ্টরা আপত্তি উত্থাপন করেন। মহাসচিব বলেন, আন্তর্জাতিক রীতিনীতির পরিপন্থি তৎরতাকে আগেও যেমন চলতে দেয়া উচিত হয়নি, ঠিক তেমনি এখনও দেয়া উচিত নয় এবং ভবিষ্যতেও যাতে তারা কূটনৈতিক শিষ্ঠাচার লংঘন না করেন সে ব্যাপারেও দেশবাসীকে সজাগ থাকতে হবে। বিএনপি মহাসচিব প্রবীন রাজনীতিক খোন্দকার দেলোয়ার আরো বলেন, ১/১১ এর আগেকার তৎপরতা সম্পর্কেও নানা কথা হচ্ছে। আসলে সে সময়েই আপত্তি উঠা উচিত ছিল। খোন্দকার দেলোয়ার বলেন, যে যেখানে যে পেশাতেই কর্মরত থাকি না কেন, প্রত্যেকেরই একটা সীমারেখা রয়েছে। আমরা সকলেই যদি সে সীমারেখাকে অতিক্রম না করি তাহলে কোন সমস্যাই থাকবে না। সভ্য সমাজের প্রতিটি সদস্য এমনটাই আশা করেন কূটনীতিকদের কাছেও।

সূত্রঃ এনা, নিউইয়র্ক।

Bangla Community News Tags: , ,

Related Bangla Community News:

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!