খোন্দকার দেলোয়ার নিউইয়র্ক ত্যাগ করছেন সোমবার

নিউইয়র্কে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল সময়ের পরীক্ষায় উত্তীর্ণ। ভয়ভীতি চাপ দিয়ে এই বিএনপিকে বাংলাদেশের রাজনীতির মানচিত্র থেকে মুছে ফেলা যাবে না। শান্তি-শৃঙ্খলা এবং উন্নয়নে বিশ্বাসী বিএনপির নেতা-কর্মীরা সামনের দিনেও সাংগঠনিক রীতি অনুযায়ী বাংলাদেশের প্রচলিত আইনের আওতায় থেকেই দলকে এগিয়ে নেবেন। ফ্রান্স বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম প্যারিস থেকে নিউইয়র্কে ফোন করে মহাসচিবের শারিরিকি অবস্থা সম্পর্কে খোঁজ-খবর নেয়ার সময় খোন্দকার দেলোয়ার হোসেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব তারেক রহমানসহ তার স্ত্রী-শাশুড়ির বিরুদ্ধে চার্জশিট প্রদানেরও তীব্র নিন্দা জানান। ইউরোপের বিভিন্ন দেশে চলমান আন্দোলনের প্রতি বাংলাদেশের জনসাধারণের পক্ষ থেকে অভিনন্দন জানান মহাসচিব এবং বলেন, বিএনপির এই ক্রান্তিকালে প্রবাসীদের ভূমিকার কথা আমরা চিরদিন স্মরণ রাখবো। প্যারিসে বহির্বিশ্ব বিএনপির প্রতিনিধি সম্মেলন জুন মাসের মধ্যে অনুষ্ঠানের প্রস্তুতি চলছে এবং সে সম্মেলনে মহাসচিবকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানালে খোন্দকার দেলোয়ার ফ্রান্স বিএনপির সভাপতিকে বলেন যে, শরীর ভালো থাকলে নিশ্চয়ই সেখানে যোগদান করবেন।

বাংলাদেশ সময় শনিবার সকালে খোন্দকার দেলোয়ার হোসেন বার্তা সংস্থা এনার মাধ্যমে দেশবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন তাঁর এবং তাঁর স্ত্রীর আশু আরোগ্যে দোয়া করার জন্য। একইসাথে তিনি প্রবাসীদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশের সার্বিক কল্যাণে নিরলসভাবে কাজ করে যাবার জন্যে।

কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক প্রধান সমন্বয়কারী আব্দুল লতিফ সম্রাট এক বিবৃতিতে বলেন, বিএনপির দুর্দিনের কান্ডারী মহাসচিব খোন্দকার দেলোয়ার দ্রম্নত আরোগ্য লাভের পর বাংলাদেশে ফিরে গিয়ে জিয়া পরিবারের মুক্তি তথা বিএনপি ধ্বংসের ষড়যন্ত্রকে নস্যাত করে দেয়ার কাজে যোগদান করবেন জেনে যুক্তরাষ্ট্র প্রবাসীরা স্বস্তিবোধ করছেন। কেননা খোন্দকার দেলোয়ার হলেন বেগম জিয়ার বিশ্বস্ত ব্যক্তিদের অন্যতম।

এদিকে মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের সাথে ২৮ মার্চ যুক্তরাষ্ট্র যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আওয়াল ঠাকুর এবং সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমেদও কথা বলেছেন এবং তারা মহাসচিবের আশির্বাদ চেয়েছেন জিয়া পরিবারের মুক্তির জন্যে আমেরিকায় চলমান কর্মসূচি সফল করার জন্যে।

এদিকে মহাসচিব খোন্দকার দেলোয়ারের পারিবারিক সূত্র বার্তা সংস্থা এনাকে জানিয়ে, ব্যাংকক-সিঙ্গাপুর হয়ে ঢাকায় প্রত্যাবর্তনের জন্যে খোন্দকার দেলোয়ার হোসেন নিউইয়র্ক ত্যাগ করবেন এ সপ্তাহের গোড়ার দিকে। সিঙ্গাপুরে তিনি ফুসফুস বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে সাক্ষাৎ করে নিজের শরীরের সর্বশেষ অবস্থা সম্পর্কে রিপোর্ট নেবেন। সূত্রটি আরো জানিয়েছে, নিউইয়র্কের চিকিৎসকরা ছাড়পত্র দিয়েছেন যে খোন্দকার দেলোয়ারের শরীর এখন মোটামুটি ভালো। তবে তাকে খুব সাবধানে চলাফেরা করতে হবে। ডায়াবেটিস বৃদ্ধি পায়-এমন যে কোন কাজ থেকে তাকে বিরত থাকার পরামর্শও দেয়া হয়েছে।

সূত্রঃ এনা, নিউইয়র্ক।

Bangla Community News Tags: , , ,

Related Bangla Community News:

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!