দুঃস্থ মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনে স্থায়ী প্রকল্প গ্রহনের এটাই শ্রেষ্ঠ সময়
নিউইয়র্কে জাগো বাংলাদেশ আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে বাংলাদেশের দুঃস্থ মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনে স্থায়ী প্রকল্প গ্রহণের আহবান জানানো হয়েছে। জীবিত মুক্তিযোদ্ধাদের জন্যে স্থায়ী প্রকল্প গ্রহণের মাধ্যমেই স্বাধীনতার সূর্যসৈনিকদের যথাযথ সম্মান প্রদর্শন করা সম্ভব বলেও উল্লেখ করা হয় সমাবেশ থেকে। জ্যাকসন হাইটস সংলগ্ন ঢাকা ক্লাব মিলনায়তনের বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন ডঃ দেলওয়ার হোসেন এবং অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কন্সাল জেনারেল মোঃ শামসুল হক এবং চার্চ-ম্যাকডোনাল্ড ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী ওবায়দুল হক। হাজী ওবায়দুল হক বলেছেন, কেয়ারটেকার সরকার ইতিমধ্যেই বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন যা দেশ ও বিদেশে প্রশংসিত হচ্ছে। স্বাধীনতার সূর্যসৈনিকদের মধ্যে যারা দুঃস্থ রয়েছেন তাদের জন্যেও স্থায়ী প্রকল্পের এটাই শ্রেষ্ঠ্য সময়।
সূত্রঃ এনা, নিউইয়র্ক।
Bangla Community News Tags: কন্সাল জেনারেল, জ্যাকসন হাইটস, ঢাকা ক্লাব, নিউইয়র্ক, মুক্তিযোদ্ধা, স্বাধীনতা দিবস
Evergreen Bangla Community


Post Your Comments