যুক্তরাজ্য বিএনপির নেতৃত্বে ইউরোপে একযোগে কর্মসূচি ঘোষণা
যুক্তরাজ্য বিএনপির সভাপতি আলহাজ্ব কমর উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক এম এ মালেক এক যুক্ত বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান এবং তার স্ত্রী ও শাশুড়ির বিরুদ্ধে চার্জশিট গঠনের সংবাদে। তারা বলেছেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং গণতান্ত্রিক আন্দোলনের আপোষহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রীর পুত্র তারেক রহমানকে মিথ্যা মামলায় হয়রানির পাশাপাশি তাঁর নিদোষ স্ত্রী এবং শাশুড়ির বিরুদ্ধেও চার্জশিট প্রদানের মাধ্যমে সরকার নিজেদের মতলববাজি’র বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। এর সমুচিত জবাবদানের জন্যে আজ শুক্রবার পূর্ব লন্ডনের সোনারর্গাও হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলন থেকে পরবর্তি কর্মসূচি ঘোষণা করা হবে যুক্তরাজ্যসহ ইউরোপর সকল দেশের জন্যে।
সূত্রঃ এনা, লন্ডন।
Bangla Community News Tags: তারেক রহমান, বিএনপি, যুক্তরাজ্য, লন্ডন
Evergreen Bangla Community


Post Your Comments