বহির্বিশ্ব বিএনপির হুমকিঃ তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা চার্জশিটের দাতভাঙ্গা জবাব দেয়া হবে
তারেক রহমান এবং তার স্ত্রী ও শাশুড়ির বিরুদ্ধে মামলার চার্জশিট প্রদানের খবরে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বহির্বিশ্ব বিএনপিতে। ২৭ মার্চ বহির্বিশ্ব বিএনপির ৪২ দেশের নেতৃবৃন্দের এক টেলি-কনফারেন্সের উদ্ধৃতি দিয়ে কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক প্রধান সমন্বয়কারী আব্দুল লতিফ সম্রাট এনাকে জানিয়েছেন, বিএনপির অবিসংবাদিত নেতা তারেক রহমানের ইমেজকে ধ্বংসের মতলবে দূদক এহেন মিথ্যা অভিযোগ দায়ের করেছে। এহেন ষড়যন্ত্রের দাতভাঙ্গা জবাব দানের জন্যে বহির্বিশ্ব বিএনপি শীঘ্রই কর্মসূচি ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানিয়েছেন জনাব সম্রাট।
সূত্রঃ এনা, নিউইয়র্ক।
Bangla Community News Tags: তারেক রহমান, বিএনপি
Evergreen Bangla Community
Post Your Comments