বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণে শীঘ্রই হিউম্যান রাইটস ওয়াচের কর্মকর্তারা ঢাকায় যাচ্ছেন
উচ্চতর আদালতের নির্দেশ সত্বেও সাবেক দুই প্রধানমন্ত্রীসহ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে জামিনে মুক্তি না দেয়াসহ বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নিউইয়র্কভিত্তিক ‘হিউম্যান রাইটস ওয়াচ’র এশিয়া অঞ্চলের পরিচালক ব্রাড এডাম্্স। ২৭ মার্চ তারেক মুক্তি আন্দোলনের আন্তর্জাতিক পরিষদের দুই কর্মকর্তা হিউম্যান রাইটস ওয়াচের অফিসে উপরোক্ত কর্মকর্তার সাথে সাক্ষাৎ করতে গেলে মিঃ এডাম্স এ মন্তব্য পোষণ করে বলেছেন যে, শীঘ্রই তিনি বাংলাদেশে যাবেন সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষনের জন্য। বৈঠক শেষে তারেক মুক্তি আন্তর্জাতিক পরিষদের দুই সমন্বয়কারী রফিকুল ইসলাম চৌধুরী ডলার এবং বেলাল মাহমুদ বার্তা সংস্থা এনাকে এসব তথ্য জানিয়েছেন। বৈঠকে এশিয়া অঞ্চলের উর্ধতন নির্বাহী মিস ডমিনিক চেমলেসও উপস্থিত ছিলেন।
অপরদিকে তারেক মুক্তি আন্দোলনের ওয়াশিংটনস্থ অপর সমন্বয়কারী শরাফত হোসেন বাবু এক বিবৃতিতে তারেক রহমান ও তার স্ত্রী এবং শাশুড়ির বিরুদ্ধে চার্জশিট প্রদানের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছেন, মিথ্যা মামলায় তারেক রহমানকে হয়রানির এহেন অপচেষ্টাকে বাংলাদেশের মানুষ কখনোই মেনে নেবে না।
সূত্রঃ এনা, নিউইয়র্ক।
Bangla Community News Tags: তারেক রহমান, বিএনপি
Evergreen Bangla Community


Post Your Comments