নিউইয়র্কে মানববন্ধন এবং মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালিত

সেক্টর কমান্ডার ফোরামের ১৬ দফা কর্মসূচির সমর্থনে যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে আন্তর্জাতিক জনমত গঠনের অভিপ্রায় এবং যুদ্ধাপরাধীদের রাজনৈতিক দল নিষিদ্ধ করার দাবিতে নিউইয়র্কে ২৫ মার্চ রাতে মানববন্ধন এবং মোমবাতি প্রজ্ব্বলন কর্মসূচি পালন করা হয়। স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে প্রবাসের মুক্তিযোদ্ধা এবং মুক্তিকামী বাঙালিরা সম্মিলিতভাবে নিরবতা পালন করেন এবং ধিক্কার জানান একাত্তরের ঘাতকদের। জ্যাকসন হাইটসের জুইস সেন্টারের মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করেছিল ‘ফেডারেশন অব অর্গানাইজেশন্স এগেইনস্ট ওয়ার ক্রিমিনাল্‌্‌স অব বাংলাদেশ’ নামক একটি সংস্থা। এই সংস্থার অন্যতম আহবায়ক সৈয়দ মুহম্মদ উল্নাহ্‌্‌র সভাপতিত্বে ভয়াল ২৫ মার্চের স্মৃতিচারণ কল্পে একটি সভাও অনুষ্ঠিত হয়। ফাহিম রেজা নূরের পরিচালনায় এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডঃ নূরন্নবী, ডঃ মহসিন আলী, ডঃ জিনাত নবী, অধ্যাপিকা হুসনে আরা রহমান, ডাঃ মাসুদ রহমান, রতন বড়োয়া, শিতাংশু গুহ, ফাহিম জামান, গিয়াস উদ্দিন, হেলাল মাহমুদ, তৈয়বুর রহমান টনি, মিথুন আহমেদ, রানা ফেরদৌস, এম এ রাজ্জাক খান, মোজাহিদ আনসারী, কামাল আহমেদ, এম এ আওয়াল, রশিদ আহমেদ, বাদল আকন্দ, কায়কোবাদ খান, মজিবর রহমান মিয়া, কাজী মনিরুল হক প্রমুখ।

বক্তাগণ যুদ্ধাপরাধীদের বিচারে সেনাপ্রধানের বক্তব্যকে ইতিবাচক বলে অভিহিত করেন এবং সমগ্র প্রবাস থেকে একাত্তরের চেতনায় একযোগে সোচ্চার হওয়ার আহবান জানান।

Bangla Community News Tags: , ,

Related Bangla Community News:

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!