নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের মহান স্বাধীনতা দিবস উদযাপন
নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের মহান স্বাধীনতা দিবস উদযাপন ও নতুন কমিটির পরিচিতি সভা থেকে একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের দাবী উচ্চারিত হয়েছে। নিউইয়র্কে বাংলাদেশী সংবাদ মাধ্যমের কর্মীদের নিয়ে গঠিত প্রথম প্রেস ক্লাবের স্বাধীনতা দিবস ও পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল সামশুল হক।
গতকাল শুক্রবার উডসাইডের ঢাকা ক্লাবে অনুষ্ঠিত সাংবাদিকদের সংগঠনটিকে শুভেচ্ছা জানাতে দলমত নির্বিশেষ কমিউনিটির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছিলেন। কমিউনিটির পক্ষ থেকে প্রেস ক্লাবের যাত্রাকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটি অব নিউইয়র্কের সভাপতি নার্গিস আহমেদ। নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি সাপ্তাহিক বাংলা পত্রিকার সম্পাদক মাহবুবুর রহমান সভায় সভাপতিত্ব করেন।
প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত হুমায়ুন কবির নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবকে স্বাগত জানিয়ে নিউইয়র্কের বাংলা সংবাদ মাধ্যমকে প্রবাসী বাংলাদেশীদের সাথে দেশ সরকারের সেতুবন্ধ হিসাবে চিহ্নিত করেন। রাষ্ট্রদূত আরও বলেন, কূটনীতি ও সাংবাদিকতার মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়িয়ে এর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের স্বার্থকে আরও বেশী করে তুলে ধরার আহ্বান জানান সাংবাতিকদের কাছে। তিনি মূলধারার সংবাদ মাধ্যমের সাথে নিউইয়র্কের বাংলা সংবাদ মাধ্যমের সম্পর্ক বিকাশের তাগিদ দিয়ে এরজন্য দূতাবাসের পক্ষ থেকে সব রকম সহযোগিতার আশ্বাস দেন।
নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের উপদেষ্ঠা ও এর গঠনে মূখ্য ভূমিকা পালকারী এবং বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফাজলে রশিদ নিউইয়র্কের সকল সংবাদ মাধ্যমের কর্মীদের এই ক্লাবে যোগ দিয়ে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান।
প্রেস ক্লাবের অন্যতম উপদেষ্ঠা ভয়েস অব আমেরিকার নিউইয়র্ক প্রতিনিধি জাকিয়া খান একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার শুরুও দাবী করে বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধীতা করেছিলো সেই রাজাকার ও যুদ্ধাপরাধীরা স্বাধীন দেশে শান্তিতে বসবাস করছে ভাবতেও অবাক লাগে, প্রশাসনেও তাদের দাপট। আর যারা স্বাধীনতার জন্য লড়াই করেছিলো সেই মুক্তিযোদ্ধারা ভালো অবস্থায় নেই।
সভায় আরও বক্তব্য রাখেন কনসাল জেনারেল সামশুল হক, প্রেস ক্লাবের উপদেষ্ঠা বিএফইউজে’র সাবেক সহ সভাপতি মনজুর আহমেদ, উপদে্ষ্ঠা ও সাপ্তাহিক দেশ বাংলা ও বাংলা টাইমসের সম্পাদক ডাঃ চৌধুরী সারওয়ারুল হাসান, উপদেষ্ঠা হাসানুর রহমান। আলোচনা পর্বটি পরিচালনায় ছিলেন প্রেস ক্লাবের সাধারন সম্পাদক শিহাবউদ্দিন কিসলু।
এর আগে সভার শুরুতে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশন এবং স্বাধীনতা যুদ্ধে আত্মোসর্গকারী বীরদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। স্বাধীনতা দিবস উদযাপন ও নতুন কমিটির অভিষেক আয়োজন কমিটির আহ্বায়ক এবং নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের সমন্বয়কারী মাহফুজুর রহমান প্রেস ক্লাব গঠনের প্রেক্ষিত তুলে ধরে এর যাত্রপথে কমিউনিটির সেতৃবৃন্দের সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
শেষ পর্বে প্রবাসের নবীন ও প্রতিষ্ঠিত শিল্পীদের অংশ গ্রহণে আকর্ষণীয় সাংষ্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অভ্যাগতরা।
সূত্রঃ বর্ণমালা নিউজ, নিউইয়র্ক।
Bangla Community News Tags: প্রবাসী, বাংলা টাইমস, বাংলাদেশ সোসাইটি, মুক্তিযোদ্ধা, যুদ্ধাপরাধী, স্বাধীনতা দিবস
Evergreen Bangla Community


Post Your Comments