নিউইয়র্কে ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’ এর কার্যক্রম শুরু
বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ঝান্ডাকে আমেরিকাতেও সমুন্নত রাখার সংকল্পে নিউইয়র্কে ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’ এর কার্যক্রম শুরু
ঐক্যবদ্ধ কম্যুনিটি গড়তে বস্তুষ্ঠি সাংবাদিকতার বিকল্প নেই এবং কম্যুনিটির উন্নয়ন ও সমৃদ্ধির স্বার্থেই বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশ ঘটাতে আমেরিকায় কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে গঠিত ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’র কর্মকর্তারা দৃপ্ত প্রত্যয় ব্যক্ত করেছেন। নিউইয়র্কে ক্লাব সনমের মিলনায়তনে এই ক্লাবের সভাপতি সাঈদ-উর রবের সভাপতিত্বে নির্বাহী কমিটির সভায় বহির্বিশ্বে বাংলাদেশের ইমেজকে সমুন্নত রাখার সংকল্প ব্যক্ত করা হয়। এ সভা পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক দর্পণ কবীর। উত্তর আমেরিকায় বাংলাদেশীদের বানিজ্যিক রাজধানী হিসেবে খ্যাত জ্যাকসন হাইটস সংলগ্ন এস্টোরিয়ায় ক্লাব সনম মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় আরো বক্তৃতা করেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি কাজী শামসুল হক (এখন সময়), সহ-সভাপতি বিশিষ্ট শর্ট ফিল্ম নির্মার্তা এনায়েত করিম বাবুল (টিভি এশিয়), যুগ্ম সম্পাদক ফকীর সেলিম (এখন সময়), কোষাধ্যক্ষ মীর ই ওয়াজিদ শিবলী (বাংলা টিভি), প্রচার ও গণ সংযোগ সম্পাদক আকবর হায়দার কিরণ (সাপ্তাহিক ২০০০), প্রকাশনা ও দফতর সম্পাদক জুবায়ের আলম (এশিয়ান টাইমস), অনুষ্ঠান ব্যবস্থাপনা সম্পাদক মিজানুর রহমান (ঠিকানা), নাজমুল আহসান (পরিচয়), ফজলুর রহমান (ঠিকানা), তৌফিক কাদের (বাংলা রেডিও) এবং লাবলু আনসার (এনা)।
এ সভায় ক্লাবের গঠনতন্ত্র তৈরির জন্য ৫ সদস্য বিশিষ্ট একটি গঠনতন্ত্র সাব কমিটি গঠন করা হয়। এই কমিটির আহবায়ক হয়েছেন পরিচয় পত্রিকার সম্পাদক নাজমুল আহসান এবং সদস্যরা হলেন এখন সময় পত্রিকার সম্পাদক কাজী শামসুল হক, ঠিকানা’র সম্পাদক এম ফজলুর রহমান, বাংলা রেডিও’র পরিচালক তৌফিক কাদের ও এখন সময় পত্রিকার নির্বাহী সম্পাদক ফকীর সেলিম। এই কমিটি অচিরেই প্রেসক্লাবের জন্য একটি খসড়া গঠনতন্ত্র তৈরি করবে। তাদের সার্বিকভাবে সহযোগিতা করবেন ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক। খসড়া গঠনতন্ত্র পরবর্তীতে কার্যকরী কমিটিতে আলোচিত হবে। এ সভায় নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেয়া হয়। সভায় গৃহিত সিদ্ধান্ত অনুযায়ী, কম্যুনিটির উন্নয়ন অগ্রগতিতে প্রেসক্লার সর্বদা সহায়ক ভূমিকা পালন করবে। মুলধারার সাথে এবং বাংলাদেশের সাথে কম্যুনিটির সম্পর্ককে আরো গাঢ় করতেও প্রেসক্লাব সচেষ্ট থাকবে। নিউইয়র্ক হতে প্রকাশিত ও প্রচারিত সংবাদপত্র এবং টিভি-রেডিওগুলোর মধ্যেকার পেশাগত সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রেও প্রেসক্লাব সমন্বয়কের ভূমিকা পালন করবে বলে সকলে আশা পোষণ করেন। প্রসঙ্গত উলে্নখ্য যে, বর্তমানে নিউইয়র্ক হতে ১৩টি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ, দুটি টিভি অনুষ্ঠান এবং একটি রেডিও অনুষ্ঠান প্রচারিত হচ্ছে। এছাড়া কয়েকটি স্যাটেলাইটের অফিস রয়েছে নিউইয়র্কে। মিডিয়া জগতের এসব প্রতিষ্ঠানের মধ্যেকার সম্পর্কোন্নয়ন ঘটলে প্রকারান্তরে কম্যুনিটিই লাভবান হবে বলে প্রেসক্লাবের সভায় ঐক্যমত পোষণ করা হয়। কেননা নানাবিধ কারণে কম্যুনিটির ঐক্যের বিকল্প নেই।
সূত্রঃ এনা, নিউইয়র্ক।
Bangla Community News Tags: এশিয়ান টাইমস, বাংলা টিভি, সাপ্তাহিক ঠিকানা, সাপ্তাহিক ২০০০
Evergreen Bangla Community


Post Your Comments