প্রবাসের মুক্তিযোদ্ধাদের সেক্টর কমান্ডার্স ফোরামের সাথে একাত্মতা প্রকাশ
সেক্টর কমান্ডার্স ফোরামের কর্মসূচির প্রতি দ্ব্যর্থহীন সমর্থন জানিয়ে প্রবাসের মুক্তিযোদ্ধারাও জামাতে ইসলামীসহ চিহ্নিত যুদ্ধাপরাধীদেরকে সামজিকভাবে বয়কট এবং আনুষ্ঠানিকভাবে ঘৃণা প্রদর্শণের সংকল্প ব্যক্ত করেছেন। ২১ মার্চ প্রদত্ত এক বিবৃতিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের যুক্তরাষ্ট্র ইউনিটের কর্মকর্তারা বলেছেন, ২৬ মার্চ প্রথম প্রহরে প্রবাসের মুক্তিযোদ্ধারাও এক মিনিট নিরবতা পালন করবে এবং প্রবাসের ঘাতকদের বর্জনের জন্যে সকলের প্রতি উদাত্ত আহবান জানানো হবে। এছাড়া যুদ্ধাপরাধীদের বিচারে জাতিসংঘের হস্তক্ষেপ কামনায় নানামুখী লবিং জোরদার করার পরিকল্পনাও ঘোষণা করা হবে। বিবৃতিতে স্বাক্ষর করেছেন কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আন্তর্জাতিক সম্পাদক আব্দুল মুকিত চৌধুরী, আবু তাহের বীর প্রতিক, যুক্তরাষ্ট্র কমান্ডের ডঃ নূরন্নবী, ডঃ মহসিন আলী, নূরনবী কামন্ডার, বাদল আকন্দ, ইসমাইল খান আনসারী, খুরশেদ আনোয়ার বাবলু, জালাল উদ্দিন, আবুল মনসুর খান, মোজাহিদুল ইসলাম, এম এ জলিল, এম এ রাজ্জাক প্রমুখ।
সূত্রঃ এনা, নিউইয়র্ক।
Bangla Community News Tags: জাতিসংঘ, মুক্তিযোদ্ধা, যুদ্ধাপরাধী
Evergreen Bangla Community
Post Your Comments