যুক্তরাজ্যের মত আমেরিকায় প্রবাসীদেরকেও দ্বৈত নাগরিকত্ব প্রদান করার আহবান
যুক্তরাজ্য প্রবাসীদের মত আমেরিকা ও কানাডার প্রবাসীদের জন্যেও দ্বৈত নাগরিকত্বের নতুন নির্দেশ জারির আহবান জানানো হয়েছে কেয়ারটেকার সরকার সমীপে। যুক্তরাজ্যে প্রবাসীদের বাংলাদেশের দ্বৈত নাগরিকত্বের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সনদ আর লাগবে না বলে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেজন্যে সরকারকে ধন্যবাদ জানিয়েছেন আমেরিকার প্রবাসীরা। একইভাবে কানাডা এবং আমেরিকায় যারা নাগরিকত্ব গ্রহণ করেছেন তাদেরকেও অবাধে দ্বৈত নাগরিকত্ব প্রদানের প্রজ্ঞাপন জারির অনুরোধ করা হয়েছে কেয়ারটেকার সরকারের প্রতি। বাংলাদেশ সোসাইটি অব নিউইয়র্কের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান আকতার হোসেন, ফোবানার বাংলাদেশ সম্মেলন কমিটির প্রধান সমন্বয়কারী হাজী ওবায়দুল হক, সমন্বয়কারী মিনহাজউদ্দিন বাবর, কম্যুনিটি এ্যাক্টিভিস্ট শওকত হোসেন এবং মামুনুর রশীদ মামুন প্রমুখ পৃথক পৃথক ভাবে এনাকে বলেছেন, সরকারের এ মনোভাবকে অবশ্যই সাধুবাদ জানাতে হবে। যুক্তরাজ্যের মত আমেরিকানদেরকেও একইভাবে দ্বৈত নাগরিকত্ব প্রদানের নির্দেশ জারি করলে স্বদেশে বিনিয়োগে প্রবাসীদের উৎসাহ বৃদ্ধি পাবে এতে কোন সন্দেহ নেই।
সূত্রঃ এনা, নিউইয়র্ক।
Bangla Community News Tags: কানাডা, প্রবাসী, বাংলাদেশ সোসাইটি, যুক্তরাজ্য
Evergreen Bangla Community
Post Your Comments