মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে হল্যান্ড আওয়ামী লীগ

হল্যাণ্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দরা তাদের এক যুক্ত বিবৃতির মাধ্যমে- বাংলাদেশের ৩৭তম মহান স্বাধীনতা দিবসে-গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছেন, ত্রিশ লক্ষ শহীদদের, লক্ষ লক্ষ সম্ভ্রম হারা মা-বোনদের এবং জীবিত আহত পঙ্গু অসহায় হাজার হাজার মুক্তিযুদ্ধাদের। গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতাচিত্তে স্মরণ করেছে, বাঙ্গালী জাতির চির আরাধ্য প্রিয় নেতা, অকুতোভয় বীর সন্তান, সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙ্গালী, বাংলাদেশের স্হপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি পাকিস্তানী সৈন্যদের হাতে গ্রেফতার হওয়ার পুর্বে আজকের এই দিনে অর্থাৎ ২৬ মার্চের প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করেছে, জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহম্মেদ, এএইচ এম কামরুজ্জামান ও ক্যাপ্টেন মনসুর আলীকে। জাতীয় এই চারনেতাই বঙ্গবন্ধুর অবর্তমানে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। হল্যান্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দরা, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাসহ মহান স্বাধীনতাযুদ্ধের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

মহান স্বাধীনতা দিবসে গভীর উদ্বেগের সাথে নেতৃবৃন্দরা আরও বলেন যে, জাতির জনকের কন্যা, জননেত্রী শেখ হাসিনাকে সরকার অন্যায়ভাবে প্রায় ৯ মাস যাবত কারাগারে বন্দী করে রেখেছে। বর্তমান সরকার তাঁর জীবন নিয়েও ছিনিমিনি খেলছে। বিদেশে চিকিৎসা করানো না হলে, জননেত্রী শেখ হাসিনার দুটি কানের শ্রবনশক্তি চিরদিনের জন্য নষ্ট হয়ে যাবে এবং তিনি শ্রবনপ্রতিবন্ধী হয়ে যাবেন-বিশেষজ্ঞরা এমন কথা বলার পরও সরকার কর্ণপাত করছেন না। যা খুবই দুঃখ জনক। নেতৃবৃন্দরা, অবিলম্বে জননেত্রী শেখ হাসিনাকে নিঃশর্ত মুক্তি দিয়ে-কানের সুচিকিৎসার জন্য তাঁকে বিদেশে পাঠানোর জোর দাবী জানিয়েছে।

বিবৃতিকারীরা হলেন, জনাব মাঈদ ফারুক, কায়সার রশীদ মিন্টু, ইসমাইল হোসেন, তসলিম মিয়া, এমদাদ হোসেন, জালাল আহম্মেদ, ইমরান হোসেন, হাকিম আলী, শওকত হোসেন, মোস্তফা জামান, মুরাদ খান, তপন আলী, জয়নাল আবেদীন, রানা, মাসুদ, টিপু, মুন্না, বরুণ, টুকু খান, কিরণ, শ্যামল, রিপন, সন্দীপ কুমার দাশ, বিষ্ণু, অভি, মুহিন ও ভূশন প্রমুখ। এখানে আরও উল্লেখ্য যে, হল্যান্ড আওয়ামী লীগ আগামী ৩০ মার্চ, মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করেছে।

Bangla Community News Tags: , , ,

Related Bangla Community News:

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!