নয়াদিল্লিতে এয়ার ইন্ডিয়া থেকে ‘সংবাদ’ প্রতিনিধির লাগেজের তালা ভেঙে মালামাল গায়েব

ভারতের নয়াদিল্লির ইন্দিরাগান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ইন্ডিয়া থেকে সাংবাদিক আকাশ চৌধুরীর লাগেজের তালা ভেঙে মালামাল গায়েব করা হয়েছে। বুধবার রাতে তিনি এয়ার ইন্ডিয়ার একটি আভ্যন্তরীণ বিমান দিয়ে নয়াদিল্লি থেকে কলকাতা পৌঁছার পর বিষয়টি ধরা পড়ে।

দৈনিক সংবাদ’র সিলেট প্রতিনিধি আকাশ চৌধুরী ১৯ মার্চ বুধবার নয়াদিল্লি থেকে কলকাতা যাওয়ার জন্য এয়ার ইন্ডিয়ার আইসি ২০২ আভ্যন্তরীণ বিমানে টিকিট বুকিং দেন। যার টিকিট নং- ০৫৮৫৬৭৫২৪৫৮৯৯। রাত ৮টায় এ বিমান কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। ওই দিন বিকেলে ইন্দিরাগান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তিনি এয়ার ইন্ডিয়ার কাউন্টার থেকে বর্ডিং পাস সংগ্রহ করে তার লাগেজ জমা দেন। যার নং- ০০৫৮ আইসি ৭৯১৭৫৬। রাত ৮ টায় বিমানটি ছাড়ার কথা থাকলেও কলকাতার উদ্দেশ্যে এয়ার ইন্ডিয়ার আইসি ২০২ বিমান নয়াদিল্লি ত্যাগ করে রাত সোয়া ৯টার দিকে। রাত আনুমানিক ১১ টার দিকে কলকাতার নেতাজী সুভাষ চন্দ্র বসু আন্তরাষ্ট্রীয় বিমানবন্দরে বিমানটি অবতরণ করে। এক পর্যায়ে লাগেজ সংগ্রহ করার পর দেখা যায়, লাগেজের তালা ভাঙা এবং এর ভেতরে থাকা পলো ও রিবক কোম্পানীর দু’টি গেঞ্জি, একটি জিন্সের প্যান্ট, নকিয়া- ২৬৩০ একটি মোবাইল সেট নেই।

এয়ার ইন্ডিয়া থেকে তালা ভেঙে মালামাল গায়েব করার বিষয়ে সাংবাদিক আকাশ চৌধুরী বিষ্মিত হন। তাৎক্ষনিক ঘটনাটি কলকাতার বিমানবন্দরে সংশ্লিষ্টদের জানানোর চেষ্টা করা হলেও দায়িত্বপূর্ণ কাউকে পাওয়া যায়নি। আকাশ চৌধুরী অভিযোগ করেন, বাংলাদেশীদের সাথে পশ্চিমবঙ্গের মানুষের যে বন্ধুপ্রতীমতা রয়েছে তা ভারতের আর কোথায় পাওয়া যায়নি।

সূত্রঃ এনওয়াই বাংলা, নিউইয়র্ক।

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!