বাসভূমি’র চতুর্থ বর্ষে পদার্পন উপলক্ষে আলোকিত সন্ধ্যা

গত ১৬ মার্চ , রোববার অনুষ্ঠিত হয়ে গেল বাসভূমি’র আলোকিত সন্ধ্যা। মূলত বাসভূমি সম্পাদক আকিদুল ইসলামের নাটক গান ও কবিতা নিয়ে সন্ধ্যাটি সাজানো হলেও অনুষ্ঠানের পরিধি বাসভূমি’র চতুর্থ বর্ষ পূর্তি, মহান স্বাধীনতা দিবস এবং বাসভূমি গ্রন্থাগারের উদ্বোধনীকেও স্পর্শ করে যায়। এই মহাদেশে একজন লেখকের সৃষ্টিকর্ম নিয়ে এজাতীয় অনুষ্ঠান এই প্রথম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত রেস্তাদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দেশের খ্যাতিমান কলামিষ্ট ও প্রবীন রাজনীতিক রনেশ মৈত্র। অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন মাইনোরিটি ফোরামের শিল্পীরা। দেশের মেধাবী পরিচালক ও মিডিয়া ব্যক্তিত্ব শহিদুল আলম সাচ্চু ও জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির সংক্ষিপ্ত বক্তব্য রাখার পর আকিদুল ইসলামের দুটি কবিতা আবৃত্তি করেন। শহীদুল আলম সাচ্চু’র অসাধারন বাচনভঙ্গি দর্শকদের মন ছুঁয়ে যায়। মীর সাব্বির আয়োজকদের অনুরোধে বাঁশী বাজিয়ে দর্শকদের বিপুল প্রশংসা কুড়িয়েছেন। বর্তমান সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী সৈনিক একটি সঙ্গীত পরিবেশন করে মিলনায়তনপূর্ণ দর্শকদের মুগ্ধ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাসভূমি মঞ্চের পরিচালক ইফতেখারুল ইসলাম সুজন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সোনার বাংলা সম্পাদক পি এস চুন্নু। আকিদুল ইসলামের নাটক নিয়ে মূল বক্তব্য রাখেন মিডিয়া ব্যক্তিত্ব গোলাম মোস্তফা। আকিদুল ইসলামের কবিতা নিয়ে একটি গবেষণামুলক প্রবন্ধ পাঠ করেন তরুন কবি ও গবেষক সুমন তুরহান। নির্বাচিত কবিতা আবৃত্তি করেন কবি শাফিন রাশেদ। বাসভূমির নিয়মিত লেখক কবি আবুল হাসনাৎ মিল্টনের সাবলীল উপস্থাপনা পুরো সন্ধ্যাটিকে ভিন্ন মাত্রা দিয়েছিলো। সবশেষে কেক কেটে বাসভূমি’র চতুর্থবর্ষ উদযাপন করেন কমিউনিটির সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠকবৃন্দ।

Bangla Community News Tags: ,

Related Bangla Community News:

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!