সোনার বাংলা ও বাসভূমি’র আয়োজনে নাটক বিষয়ক সেমিনার

প্রবাসে নাটক নির্মাণঃ সমস্যা ও সমাধান’ বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হলো গত ২৩ মার্চ,রবিবার। সেমিনারটি বাসভূমি এবং সোনার বাংলার ব্যানারে আয়োজিত ছিলো। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঞ্চ, চলচ্চিত্র ও টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা এবং চ্যানেল আই এর প্রোগ্রাম ম্যানেজার শহিদুল আলম সাচ্চু। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন নাট্য ব্যক্তিত্ব গোলাম মোস্তফা। গবেষণাধর্মী এই প্রবন্ধে জনাব মোস্তফা কেবলমাত্র প্রবাসে নাটক নির্মাণের সমস্যা ও সমাধানের কথাই তুলে ধরেননি পাশাপাশি টিভি নাটক নির্মাণের যাবতীয় বিষয়াদি ব্যাখ্যা করে প্রবন্ধটিকে তাৎপর্যপূর্ণ ও অবশ্যপাঠ্য করে তুলেছেন। এই সেমিনারে সিডনি প্রবাসী নাটক নির্মাতা, প্রযোজক, অভিনেতা ছাড়াও উপস্থিত ছিলেন বেশ কয়েকজন গুনী মানুষ যারা নাটক নির্মাণের বিভিন্ন মাধ্যমে যুক্ত হতে আগ্রহী। সেমিনারে প্রথমেই স্বাগত বক্তব্য রাখেন সোনার বাংলা সম্পাদক পি এস চুন্নু। রূপকথা থিয়েটারের সভাপতি দেশের এক সময়ের জনপ্রিয় অভিনেতা ও মডেল আরিফ খানের বক্তব্যের মধ্য দিয়ে আলোচনার সুত্রপাত হয়। প্রবাসে নাটক নির্মাণের অভিজ্ঞতার কথা তিনি বর্ণনা করেন। সিডনি নাট্যমের সভাপতি রুহুল আহমেদ হাওালাদারও তুলে ধরেন তার তিক্ত অভিজ্ঞতার কথা। বিদেশ বাংলা টেলিভিশনের পরিচাল্লক প্রযোজক রহমত উল্‌লাহ বলেন, আমাদের ভেতরে নাটকের জন্যে যে যন্ত্রণা রয়েছে মূলত তার কারনেই অনেক ক্ষতি দিয়েও আমরা নাটক নির্মাণ করি এবং ভবিষ্যতেও করবো। সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ এসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার সভাপতি রবিন বনিক, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য কামরুল হুসাইন নীলু, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস মোললা, কমিউনিটির তরুন সংগঠক ইফতেখার উদ্দিন ইফতু প্রমুখ। সেমিনারটি সঞ্চালন করেন বাসভূমি সম্পাদক আকিদুল ইসলাম।

প্রধান অতিথি শহিদুল আলম সাচ্চু তার স্বভাব সুলভ বাচনভঙ্গিতে প্রবাসের নাটক নির্মাণের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন। তিনি বলেন, আপনারা যারা এখানে নাটক নির্মাণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আছেন তারা আমাদের এই মাধ্যমটির একটি বিরাট সম্ভাবনার দরোজা খুলে দিয়েছেন। এই দরোজা যাতে বন্ধ হয়ে না যায় সেটি সবাইকে লক্ষ্য রাখতে হবে। তিনি বলেন, আমরা চাই প্রবাস থেকে আপনারা আরো বড় কিছু সৃষ্টি করবেন। বৃহত্তর দৃষ্টিভঙ্গি আর লক্ষ্য নিয়ে আপনাদের এগুতে হবে। ছোট কিছু নিয়ে খুশি হলে চলবে না। ভারতীয় চলচ্চিত্র যদি বিশ্ব জয় করতে পারে আমরা কেন পারবো না ? উপস্থিত নাট্যজনদের নানা প্রশ্নের জবাব দিতে গিয়ে শহিদুল আলম সাচ্চু বলেন, দেশ থেকে শিল্পী এনে, নির্মাতা এনে আপনারা যারা এখানে নাটক নির্মাণ করতে চান তাদের শিল্পী নির্বাচন থেকে শুরু করে এখানে আসবার পর তারা যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের কাজগুলো শেষ করতে পারে সে ব্যবস্থা আগে থেকেই করে রাখতে হবে। তিনি বলেন, এই মাধ্যমটিকে শুধুমাত্র নেশা হিসেবে নিলে চলবে না, পুরোপুরি ব্যবসায়িক হিসেবে গ্রহণ করতে হবে। একটি জনপ্রিয় টিভি চ্যানেলের প্রোগ্রাম ম্যানেজার হিসেবে তিনি প্রবাসী নির্মাতাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদাণ করেন।

Bangla Community News Tags:

Related Bangla Community News:

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!