যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ পালন করলো বঙ্গবন্ধুর জন্মদিন

কেক কেটে ও তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মদিন পালন করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। গত ১৭ মার্চ সোমবার এস্টোরিয়ার বনফুল রেস্টুরেন্টে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনকের ৮৮ তম জন্মবার্ষিকী পালন অনুষ্ঠানে সমবেত হয়েছিলেন বিপুল সংখ্যক নেতা কর্মী। একাত্তুরের মুক্তিযুদ্ধে বিচ্ছু বাহিনী প্রধান ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্ঠা ড. মহসীন আলী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

জাতির জনকের জন্মদিনের অনুষ্ঠানে ছিলো না বক্তৃতার পালা। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালীর জন্মদিনে আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা হাসি মুখে একে অন্যের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন।

বঙ্গবন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ বশারত আলী, সাধারন সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সাংগঠনিক সম্পাদক নিজাম চৌধুরী, আন্তর্জাতিক সম্পাদক আবুল কাশেম, কোষাধ্যক্ষ আবুল মনসুর খান, জন সংযোগ সম্পাদক ফাহিম রেজা নূর, মুক্তিযোদ্ধা ডাঃ মাসুদুল হাসান, মহিলা আওয়ামী লীগের আহ্বায়িকা মমতাজ শাহনাজ, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সাবেক সভাপতি ফারুক আহমদ, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার নূরুন্নবী, স্বাধীনতা মঞ্চের সাধারন সম্পাদক হেলাল মাহমুদ, নজমুল ইসলাম, খসরুজ্জামান খসরু, নূর হোসেন, শরীফ কামরুল আলম হীরা, মাকসুদা পুতুল, তৈয়বুর রহমান টনি প্রমূখ।

সূত্রঃ বর্ণমালা নিউজ, নিউইয়র্ক।

Bangla Community News Tags: ,

Related Bangla Community News:

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!