তেল-পানি মিশ্রনের জ্বালানী উদ্ভাবন করলো বাংলাদেশী সাদমান করিম
রাসায়নিক দ্রব্য দ্বারা পানি ও তেলের সংমিশ্রণ ঘটিয়ে জ্বালানী সাশ্রয়ের অভিনব একটি পদ্ধতি উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশী কিশোর সাদমান করিম আমেরিকায় ব্যাপক সাড়া জাগিয়েছে। জ্বালানী সাশ্রয়ের জন্যে প্রেসিডেন্ট নিযুক্ত শতাধিক বিজ্ঞানী যখন গবেষণাগারে গলদঘর্ম হচ্ছেন ঠিক তেমনি সময়ে কিশোর সাদমানের এ উদ্ভাবনের সংবাদ মার্কিন মিডিয়াতে প্রকাশিত হয়। আর এ উদ্ভাবনের তথ্য স্বাভাবিক প্রক্রিয়ায় প্রচারিত হয়নি। কানেকটিকাট, নিউইয়র্কসহ বিভিন্ন এলাকার সহস্রাধিক হাই স্কুল ছাত্র-ছাত্রীর অংশগ্রহণে কানেকটিকাটে মিলফোর্ড হাই স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত বিজ্ঞান মেলার মাধ্যমে সাদমানের এ উদ্ভাবনী স্বীকৃতি পেয়েছে। সায়েন্স হরাইজন শিরোনামের এ বিজ্ঞান মেলায় সাদমানের এ উদ্ভাবনীকে বিশেষ সম্মানে ভূষিত করা হয়। এছাড়া ইউএস আর্মি, ইউএস নেভি, ইউএস মেরিন, ইউএস এয়ারফোর্স কর্তৃপক্ষও সাদমানকে সার্টিফিকেট প্রদান করেছে। আয়োজক সংগঠনের পক্ষ থেকে স্টেটের সবোচ্চ এওয়ার্ড প্রদান করা হয়।
১৫ বছর বয়েসী সাদমান করিম দশম শ্রেণীতে পড়ছে ডেনবারী হাই স্কুলে। আর এ উদ্ভাবনীতে তাঁর পরামর্শক ছিলেন একজো নবেল কেমিক্যাল্্স এর গবেষক এবং জামালপুর জেলা সমিতির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার সৈয়দ আসাদুজ্জামান বাবু। আর সাদমান করিমের বাবা হচ্ছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হেলাল-উল করিম।
নানাবিধ কারণে আমেরিকায় জ্বালানীর দাম বেড়েই চলেছে। এজন্যে জ্বালানীর বিকল্প উদ্ভাবনে সর্বশক্তি নিয়োগ করেছে হোয়াইট হাউজ এবং ক্যাপিটল হিল। সারাদেশেই চলছে গবেষণা। এজন্যে বরাদ্দ করা হয়েছে হাজার কোটি টাকা। কিন্তু রাসায়নিক দ্রব্য দ্বারা পানি ও তেলের সংমিশ্রনের কথা কারো মাথায় আসেনি। এছাড়া তেলে জলে কখনো মিশতে পারে না বলেই প্রাচিন যুগ থেকে সকলে জেনে আসছেন। সেই জানাকে মিথ্যা প্রমাণিত করে এ সময়ে সবচেয়ে বেশী প্রয়োজন জ্বালানী সাশ্রয়ের উদ্ভাবন ঘটিয়ে সাদমান করিম শুধু প্রবাসীদের মুখই উজ্জ্বল করেননি, একইসাথে বাংলাদেশের ইমেজকেও মহিমান্বিত করলেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, সাদমানের এ পদ্ধতিকে আরো যাচাইয়ের মাধ্যমে প্রয়োগ করা হলে এর খরচও অনেক কম পড়বে। বিজ্ঞান মেলার এ সাফল্যের পরই জ্বালানী সেক্টরের অনেকে আদনানের স্কুলে যোগাযোগ করেছেন বলে সর্বশেষ প্রাপ্ত সংবাদে জানা গেছে।
সূত্রঃ এনওয়াই বাংলা, নিউইয়র্ক।
Evergreen Bangla Community


Post Your Comments