স্বাধীনতা দিবস উপলক্ষে নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে বাংলাদেশী শিল্পীদের সপ্তাহব্যাপী চিত্র প্রদর্শনী
বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ মিশনের সহায়তায় বেঙ্গল গ্যালারী অব ফাইন আর্টস’র উদ্যোগে সমসাময়িক ঘটনাবলীর আলোকে সপ্তাহব্যাপী সম্মিলিত একটি চিত্র প্রদর্শনী নিউইয়র্কে ২০ মার্চ শুরু হচ্ছে। জাতিসংঘ সদর দফতর সংলগ্ন টার্কিশ কালচারাল এন্ড ট্যুরিজম সেন্টারে এ প্রদর্শনীর উদ্বোধন করবেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত ইসমত জাহান এবং উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন নিউইয়র্কস্থ এশিয়ান কালচারাল কাউন্সিলের পরিচালক রাল্্ফ স্যামুয়েলসন। বেঙ্গল গ্যালারীর প্রখ্যাত শিল্পী কাইয়ুম চৌধুরী, রফিকুন্নবী, মাহমুদুল হক, কালিদাস কর্মকার, ফরিদা জামান, খোরশেদ আলম সেলিমের চিত্র এ প্রদর্শনীতে স্থান পাবে। ২৮ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রদর্শনী সকলের জন্যে উম্মুক্ত থাকবে। তবে ২৬ মার্চ স্বাধীনতা দিবসে রাত ৯টা পর্যন্ত সর্বসাধারণের জন্যে তা খোলা থাকবে বলেও আয়োজকরা জানিয়েছেন। এ প্রদর্শনীতে যোগদানের জন্যে আগত বাংলাদেশের প্রথিতযশা উপরোক্ত চিত্রশিল্পীগণকে নিউইয়র্কে নাগরিক সংবর্ধনা দেয়া হবে। উত্তর আমেরিকায় সর্বাধিক জনপ্রিয় ঠিকানা পত্রিকার ব্যবস্থাপনায় এ নাগরিক সংবর্ধনা অনষ্ঠিত হবে ২৪ মার্চ সোমবার সন্ধ্যা ৭টায় এস্টোরিয়াস্থ ক্লাব সনম মিলনায়তনে।
সূত্রঃ এনা, নিউইয়র্ক।
Bangla Community News Tags: জাতিসংঘ, স্বাধীনতা দিবস
Evergreen Bangla Community
Post Your Comments