নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাব পালন করবে মহান স্বাধীনতা দিবস
নিউইয়র্কের কর্মরত সাংবাদিক ও ঢাকার বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের নিয়ে গঠিত নিউইয়র্কের প্রথম বাংলাদেশী সাংবাদিকদের প্রেস ক্লাব ’ নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের’ উদ্যোগে পালিত হবে মহান স্বাধীনদতা দিবস, ২০০৮। আগামী ২৮ ডিসেম্বও কুইন্সের উডসাইডের ঢাকা ক্লাবে অনুষ্ঠিতব্য মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠিত হবে। গত ১৪ মার্চ শুক্রবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের কার্যালয় বাংলা টাইমস সভাকক্ষে অনুষ্ঠিত নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের কার্যকরী পরিষদের প্রথম সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন উপ কমিটিসহ মোট তিনটি উপ কমিটি গঠন ও বিভিন্ন সাংগঠনিক কর্মসূচী গৃহীত হয়। প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে কার্যকরী সভার কার্যক্রম পরিচালনা করেন সাধারন সম্পাদক শিহাবউদ্দিন কিসলু।
সভায় নবগঠিত নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের খসড়া গঠনতন্ত্র প্রণয়নে মনজুর আহমদকে আহ্বায়ক এবং ডাঃ ওয়াজেদ এ, খান ও খন্দকার এ, কাইয়ুমকে সদস্য করে তিন সদস্যের গঠনতন্ত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়।
সংগঠনের প্রতীক ও পতাকার নকশা প্রস্তুত করতে মাহমুদ খান তাসেরকে আহ্বায়ক করে এবং সনজিবন কুমার, আবিদুর রহমান ও সালাহউদ্দিন আহমেদকে সদস্য করে প্রতীক ও পতাকার নকশা প্রস্তুত কমিটি গঠিত হয়।
এছাড়া মহান স্বাধীনতা দিবস উদযাপন ও নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের প্রথম সাংগঠনিক কমিটির পরিচিতি ও অভিষেক অনুষ্ঠানের লক্ষ্যে মাহফুজুর রহমানকে আহ্বায়ক করে ও শেখ সিরাজুল ইসলামকে সদস্য সচিব করে এবং আবীর আলমগীর, ফাহিম রেজা নূর, আজাদ আহমেদ, হাকিকুল ইসলাম খোকন, আবু তাহের ও সনজিবন কুমারকে সদস্য করে ৮ সদস্যের উপ কমিটি গঠন করা হয়।
সভায় কার্যকরী কমিটির সর্বসম্মতিক্রমে কার্যকরী পরিষদে সাপ্তাহিক দেশ বাংলা’র নির্বাহী সম্পাদক আলমগীর হোসেন সরকার ও বাংলা পত্রিকার প্রতিবেদক ফারজানা ইয়াসমীন লুসিকে কার্যকরী কমিটিতে অন্তর্ভূক্ত করে কার্যকরী পরিষদ ২১ সদস্যে বর্ধিত করা হয়। এ ছাড়া প্রেস ক্লাব গঠনকল্পে প্রথম সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী আজাদ আহমেদ (এটিএন বাংলা ইউএসএ), নিয়াজ মাখদুম (বাংলা পত্রিকা), ফাহিম রেজা নরূ (ফ্রিল্যান্স), হাবিবুর রহমান (বাংলা পত্রিকা), মোঃ মোস্তাফিজুর রহমান (বাংলা পত্রিকা), মমিন মজুমদার (বাংলা টাইমস)-কে নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে গ্রহণ করা হয়।
প্রেস ক্লাবের প্রথম কার্যকরী পরিষদের বিশেষ অনুরোধে ক্লাবের সম্মানিত উপদেষ্ঠা ফাজলে রশিদ, মনজুর আহমদ, ও ডাঃ চৌধুরী সারওয়ারুল হাসান সভায় উপস্থিত ছিলেন। কার্যকরী কমিটির ডাঃ ওয়াজেদ এ, খান, মাহমুদ খান তাসের, খন্দকার এ, কাইয়ুম, মাহফুজুর রহমান, শেখ সিরাজুল ইসলাম, আবু তাহের, সনজিবন কুমার, ইব্রাহিম চৌধুরী খোকন, আলমগীর সরকার প্রমূখ সভায় উপস্থিত থেকে কার্যক্রমে অংশ নেন।
সূত্রঃ বর্ণমালা নিউজ, নিউইয়র্ক।
Bangla Community News Tags: স্বাধীনতা দিবস
Evergreen Bangla Community
Post Your Comments