নিউইয়র্ক প্রবাসীদের মতবিনিময়ের প্রস্তুতি

নিউইয়র্ক প্রবাসীদের মতবিনিময়ের প্রস্তুতিঃ বিএনপি মহাসচিব বলেছেন ‘ঐক্য আমিও চাই তবে তা হতে হবে গঠনতন্ত্র অনুযায়ী ’

নিউইয়র্কে চিকিৎসা গ্রহণরত বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের সাথে বাংলাদেশের চলমান পরিস্থিতিতে প্রবাসীদের ভূমিকা শীর্ষক একটি মতবিনিময় সভার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র বিএনপি। এ মতবিনিময় সমাবেশটি হবে মহাসচিবের চিকিৎসা শেষ হওয়ার দিনই। এ উপলক্ষে বাংলাদেশ সময় সোমবার সকালে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে খান বাবা রেস্টুরেন্টে যুক্তরাষ্ট্র বিএনপি, যুবদল, জাসাস, শ্রমিক দল, নিউইয়র্ক স্টেট বিএনপিসহ সমমনা বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের একটি প্রস্তুতি সভা আহবান করা হয়েছে। যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি আব্দুল লতিফ সম্রাট বার্তা সংস্থা এনাকে জানিয়েছেন, নিজেদের মধ্যেকার সাংগঠনিক মতভেদকে দূরে রেখে সকলেই আসছেন প্রস্তুতি সভায়-এটা যুক্তরাষ্ট্র বিএনপির জন্যে নিঃসন্দেহে একটি শুভ লক্ষণ। তিনি বলেন, এখন হচ্ছে বিএনপির চরম দুঃসময়, এমন সময়ে কেউ বিভক্তির কথা কল্পনাও করতে পারেন না। যুক্তরাষ্ট্র বিএনপির নেতৃবৃন্দ সে পরীক্ষাতেও উত্তীর্ণ হতে চলেছেন বলে আমি মনে করি।

এই প্রস্তুতি সমাবেশেও মহাসচিব খোন্দকার দেলোয়ার ও তার স্ত্রীর দ্রুত আরোগ্যের জন্যে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।

এদিকে খোন্দকার দেলোয়ার হোসেন চিকিৎসার জন্যে প্রয়োজনের অতিরিক্ত একদিনও নিউইয়র্কে থাকবেন না। বিএনপির জন্যে চরম এই ক্রান্তিকালে ঢাকার বাইরে থাকাকে তিনি কোনভাবেই সমীচিন মনে করছেন না বলে চিকিৎসাধীন মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ১৫ মার্চ সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক গিয়াস আহমেদকে জানিয়েছেন। এ সময় মহাসচিব আরো উল্লেখ করেছেন যে তিনিও দলের ঐক্য চান। তবে তা হতে হবে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী। গঠনতন্ত্রের বাইরে কিছু করার এখতিয়ার কারো নেই বলেও মহাসচিব জানিয়েছেন। গিয়াস আহমেদের মাধ্যমে খোন্দকার দেলোয়ার হোসেন প্রবাসী এবং দেশবাসীর দোয়া চেয়েছেন যাতে দ্রুত আরোগ্য লাভ করে দেশে ফিরতে পারেন। কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক গিয়াস আহমেদ এনাকে এ তথ্য জানিয়েছে। অপর একটি সূত্র আরো উল্লেখ করেছে যে, মহাসচিব ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কয়েকজন নেতার সাথেও নিয়মিত যোগাযোগ রাখছেন সর্বশেষ পরিস্থিতির আলোকে।

সূত্রঃ এনা, নিউইয়র্ক।

Bangla Community News Tags:

Related Bangla Community News:

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!

সাম্প্রতিক খবর

Bangla Blog