মিসেস দেলোয়ারের অস্ত্রোপচার সম্পন্ন
বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের স্ত্রী মিসেস দেলোয়ারের হৃদরোগ এবং ডায়াবেটিস রোগের সফল অস্ত্রোপচার বাংলাদেশ সময় শনিবার সকালে (নিউইয়র্ক সময় শুক্রবার সন্ধ্যা) সম্পন্ন হয়েছে। নিউইয়র্ক সিটির একটি হাসপাতালে এ অস্ত্রোপচারে সময় লেগেছে প্রায় ৪ ঘন্টা। অস্ত্রোপচারের সময় খোন্দকার দেলোয়ার হোসেন নিজের অসুস্থতার কথা ভুলে গিয়ে স্ত্রীর কাছাকাছি অপেক্ষা করেন। উল্লেখ্য যে, ডায়াবেটিস এবং হুদরোগী খোন্দকার দেলোয়ার হোসেনকেও সোমবার থেকে অস্ত্রোপচারের প্রক্রিয়া শুরু হবে বলে চিকিৎসকরা বার্তা সংস্থা এনাকে জানিয়েছেন।
স্ত্রীর অস্ত্রোপচার সম্পন্নের পর বার্তা সংস্থা এনার মাধ্যমে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন প্রবাসী এবং দেশবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন পরম করুণাময়ের কাছে দোয়া প্রার্থনার জন্য। এদিকে অস্ত্রোপচারের প্রক্রিয়া শুরুর সংবাদ জেনে যুক্তরাষ্ট্র বিএনপি, যুক্তরাষ্ট্র জাসাস এবং যুক্তরাষ্ট্র যুবদলের পৃথক উদ্যোগে নিউইয়র্কের বিভিন্ন মসজিদে জুমআর নামাজের পর বিশেষ দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় খোন্দকার দেলোয়ারেরও দ্রুত আরোগ্য এবং কারাবন্দি জিয়া পরিবারের মুক্তির জন্যে পরম করুণাময়ের কৃপা প্রার্থনা করা হয়। যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি আব্দুল লতিফ সম্রাট এবং যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি মোস্তফা কামাল পাশা বাবুল এবং সেক্রেটারী গোলাম ফারুক শাহীন জানিয়েছেন, খোন্দকার দেলোয়ার দম্পতির আশু আরোগ্যের জন্যে ব্রঙ্কস, ব্রুকলীন এবং কুইন্সের কয়েকটি মসজিদে এসব দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অপরদিকে যুক্তরাষ্ট্র যুবদলের সেক্রেটারী আবু সাঈদ আহমেদ জানিয়েছেন যে জ্যাকসন হাইটসের মোহাম্মদী, এস্টোরিয়ায় গাউসিয়া, বায়তুল মামুর এবং ব্রঙ্কসের একটি মসজিদে বিশেষ মুনাজাতের আয়োজন করা হয় বাদ জুমআ।
সূত্রঃ এনা, নিউইয়র্ক।
Bangla Community News Tags: বিএনপি
Evergreen Bangla Community
Post Your Comments