নিউইয়র্কে বিএনপি মহাসচিবের খোঁজ-খবর নিলেন স্পীকার জমিরউদ্দিন

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার ১৮ মার্চ রোববার ঢাকা থেকে ফোন করে নিউইয়র্কে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের খোঁজ-খবর নিয়েছেন। ডায়াবেটিস ও হৃদরোগে আক্রান্ত খোন্দকার দেলোয়ার হোসেন অস্ত্রোপচারের জন্যে নিউইয়র্কের একটি হাসপাতালে ভর্তির প্রাক্কালে স্পীকার জমিরউদ্দিন সরকারের ফোন আসে। এ সময় পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কেও সংক্ষিপ্ত কথা হয় এ দু’জনের মধ্যে। এছাড়া বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত দফতর সম্পাদক রিজভী আহমেদ এবং কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক প্রধান সমন্বয়কারী আব্দুল লতিফ সম্রাটের সাথেও খোন্দকার দেলোয়ার হোসেনের সংক্ষিপ্ত আলোচনা হয়েছে বলে তাঁর পারিবারিক সূত্র বার্তা সংস্থা এনাকে জানিয়েছে। এদিকে পূর্বনির্ধারিত সময় অনুযায়ী খোন্দকার দেলোয়ার হোসেন তাঁর প্রবাসী পুত্রের বধূকে সাথে নিয়ে হাসপাতালে গেলে চিকিৎসকরা তাঁকে পরীক্ষার সময় আৎকে উঠেন। কেননা সুগার ছিল ৪২৫ এবং হার্টের বাম ভ্রান্টিকোলার অচল হয়ে পড়েছে। খোন্দকার দেলোয়ার হোসেনের প্রবাসী পুত্র খন্দকার জগলু এনাকে আরো বলেন, বাবাকে ভর্তির পর চিকিৎসকরা বলেছেন যে সুগার কন্ট্রোল না হওয়া পর্যন্ত হার্টের চিকিৎসা বা অস্ত্রোপচার করা সম্ভব নয়। এজন্যে তাঁকে অবজার্ভেশনে রাখা হয়েছে। জনাব জগলু তাঁর বাবার জন্যে দেশবাসীর দোয়া প্রার্থনা করেছেন।

এদিকে চিকিৎসা শেষে দেশে ফেরার আগেই নিউইয়র্কে বিএনপির সর্বস্তরের নেতা-কর্মীদের সাথে মতবিনিময়ের একটি উদ্যোগ নেয়া হয়েছে। তবে বিএনপির সাংগঠনিক কোন্দলের জের হিসেবে দু’ধারায় প্রস্তুতি চলছে। যদিও খোন্দকার দেলোয়ার হোসেন স্পষ্টভাবে জানিয়েছেন য কেন্দ্রীয় অনুমোদিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ উদ্যোগে আয়োজত সমাবেশেই তিনি যোগদান করবেন। এটা করতে সংশি্নষ্টরা ব্যর্থ হলে কোথায়ও তিনি না যাবার অভিমত পোষণ করেছেন। তবে যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি ও আন্তর্জাতিক বিষয়ক প্রধান সমন্বয়কারী আব্দুল লতিফ সম্রাট এবং আন্তর্জাতিক সমন্বয়কারী গিয়াস আহমেদসহ অধিকাংশ নেতা-কর্মী যেখানে সমবেত হবেন সেখানে যেতে তিনি কার্পণ্য করবেন না বলে অপর একটি সূত্রে জানা গেছে। তবে খোন্দকার দেলোয়ারের চিকিৎসা শেষ হওয়ার পরই প্রকৃত পরিস্থিতি অনুধাবন করা সম্ভব হবে বলে বিএনপির নেতা-কর্মীরা মনে করছেন। এদিকে ১৬ মার্চ সন্ধ্যায় জ্যাকসন হাইটসে যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি আব্দুল লতিফ সম্রাটের সভাপতিত্বে অনুষ্ঠিত এক কর্মী সভার শুরুতেই খোন্দকার দেলোয়ার এবং তারেক রহমানের আশু আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সভা থেকে অবিলম্বে জিয়া পরিবারের নিঃশর্ত মুক্তি এবং জরূরী আইন প্রত্যাহারের দাবি জানানো হয়। সভা পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল এবং অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক আকতার হোসেন বাদল, গোলাম ফারুক শাহীন, বাকের আযাদ, হাফিজ খান সোহায়েল, ফিরোজ আলম, আলহাজ্ব আমির উদ্দিন, আতাউর রহমান আতা, ফারকু মজুমদার, সাইদুর রহমান, যুবনেতা এম এ বাতিন, আবু তাহের প্রমুখ।

সূত্রঃ এনা, নিউইয়র্ক।

Bangla Community News Tags: ,

Related Bangla Community News:

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!