স্বাধীনতার ঘোষকের পরিবারকে বিনা দোষে জেলে রেখে স্বাধীনতা দিবস উদযাপনের অর্থ হবে বিবেকের সাথে প্রতারণা করা - আর এ গণি

বিএনপি স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য আর এ গণি এবং মেজর (অবঃ) আকতারুজ্জামান ১৭ মার্চ ঢাকা থেকে ফোন করেছিলেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনকে। নিউইয়র্ক সিটির একটি হাসপাতালে চিকিৎসাধীন খোন্দকার দেলোয়ারের সাথে আর এ গণি স্বাধীনতা দিবস উদযাপনের ব্যাপারে পরামর্শ করেন। এ সময় মহাসচিব তাকে অনুরোধ জানিয়েছেন সকলকে নিয়ে যথাযথ মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপনের জন্য। এছাড়া এ দিবসের আগেই যাতে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া এবং দুই পুত্র তারেক রহমান এবং আরাফাত রহমানকে মুক্ত করা যায় সে পদক্ষেপ অবলম্বের জন্যেও মহাসচিব আর এ গণিকে অনুরোধ জানিয়েছেন। মহাসচিব বলেছেন, যার ঘোষণা না এলে বাংলাদেশ হতো না, সেই মহাপুরুষের পরিবারকে বিনা দোষে জেলে রেখে স্বাধীনতা দিবস উদযাপনের অর্থ হবে নিজের বিবেকের সাথে প্রতারণা করা। বিএনপির নেতা-কর্মীরা তা প্রত্যাশা করেন না বলেও উল্লেখ করেন মহাসচিব খোন্দকার দেলোয়ার। উল্লেখ্য যে, ১৬ মার্চ রাতে তিনি নিউইয়র্ক সিটিতে একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। বেশ কয়েকটি টেস্ট করা হয়েছে ১৭ মার্চ পর্যন্ত। ১৮ মার্চ সকালে (বাংলাদেশ সময় মঙ্গলবার রাত) মহাসচিবের এনজিওগ্রাম করার কথা। এরপর সবগুলো টেস্টের রেজাল্ট আসার পরই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়া হবে বলে চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে খোন্দকার দেলোয়ারের পুত্র জনাব জগলু এনাকে জানিয়েছেন। জনাব জগলু তার বাবার আশু আরোগ্যের জন্য দেশবাসীর দোয়ার চেয়েছেন।

সূত্রঃ এনা, নিউইয়র্ক।

Bangla Community News Tags: , ,

Related Bangla Community News:

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!

সাম্প্রতিক খবর

Bangla Blog