স্টেট ডিপার্টমেন্টের সামনে স্বেচ্ছাসেবক লীগও শ্রমিক লীগের বিক্ষোভ

সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার নিঃশর্ত মুক্তি, অবিলম্বে বাংলাদেশে জরুরী অবস্থা প্রত্যাহার ও জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণাসহ বিভিন্ন দাবীতে যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ ও যুবলীগের উদ্যোগে গত ১৭ মার্চ ওয়াশিংটন ডিসি’র স্টেট ডিপার্টমেন্টের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগেরহ্বায়ক দেওয়ান মহিউদ্দিন, শ্রমিক লীগের আহ্বায়ক মোহাম্মদ আর আমিন, কৃষক লীগের আহ্বায়ক হাজী নিজাম ও যুবলীগের সভাপতি মিসবাহ আহমেদের যৌথ সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়াসী লীগের উপদেষ্ঠামন্ডলীর সদস্য কৃষি বিজ্ঞানী ড. সিদ্দিকুর রহমান। সমাবেশে পরিচালনা করেন যৌথভাবে সামশুল আলম ও ইকবাল হোসেন। সমাবেশে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক শামীম চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাকিকুল ইসলাম খোকন, শ্রমিক লীগের সমন্বয়কারী আব্দুর রহিম বাদশা, হাজী এনাম, বাদল আখন্দ, মাহমুদুন্নবী বাকি, হেনা দাশ গুপ্তা, মাহমুদুল করিম বাচ্চু, জালাল উদ্দিন জলিল, হাজী মনিরুল হক, এম, এ রহিম প্রমূখ।

সূত্রঃ বর্ণমালা নিউজ, নিউইয়র্ক।

Bangla Community News Tags: ,

Related Bangla Community News:

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!