শেখ হাসিনার চিকিৎসার সুযোগের জন্য ইউরোপীয়ান ইউনিয়নের রাষ্ট্রদূতসহ বিদেশী দূতাবাসে সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের আবেদন পত্র
সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, সাবেক প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার উপযুক্ত মেডিক্যাল চিকিৎসার সুযোগের জন্য সুদৃষ্টি আকর্ষণ করে, ইউরোপের বাংলাদেশী কমিউনিটি এবং সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের পক্ষে-চেয়ারম্যান, শ্রী অনিল দাশ গুপ্ত, গত ১৫ মার্চ, ঢাকাস্হ ইউরোপীয়ান ইউনিয়নের রাষ্ট্রদূতসহ বেশ কয়েকটি দূতাবাসে আবেদন পত্র ফ্যাক্স মাধ্যমে প্রেরণ করেছেন। উক্ত আবেদন পত্রে সংক্ষেপে জানানো হয়েছে যে, সাবেক প্রধানমন্ত্রী ও বৃহত্তম দল বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে বর্তমান সেনাসমর্থিত সরকার মিথ্যা-দুর্নীতি মামলায় ১৬ জুলাই ২০০৭, হইতে কারাগারে আটকে রেখেছে। ইতোমধ্যে হাইকোর্ট মামলাটি অবৈধ ঘোষণার পরেও সে এখনও নিঃসঙ্গ কারাবাস করছে।
উক্ত আবেদন পত্রে আরও উল্লেখ করেছেন যে, ২১ শে আগষ্ট ২০০৫, গ্রেনেড হামলায় জননেত্রী শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও সে ভীষণভাবে আহত হয় এবং নষ্ট হয়ে যায় তাঁর কানের শ্রবণশক্তি। এরপর আমেরিকার এক মেডিক্যাল সেন্টারে সে চিকিৎসা নেন এবং সেখান থেকে তাঁকে কানের বিশেষ শ্রবনযন্ত্র দিয়ে থাকে। যা ইতোমধ্যে অকেজো হয়ে গেছে। তিনি দির্ঘদিন যাবত কারাগারে অন্যান্য আরও জটিল রোগেও ভোগছেন, সেজন্য কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক তাঁর চিকিৎসা করেছেন। তাঁর সকল চিকিৎসকগণ ইতোপূর্বে বলেছেন যে, কানের চিকিৎসা বাংলাদেশে সম্ভব নয়। এবং কানের চিকিৎসার জন্য খুব দ্রুত যদি শেখ হাসিনাকে আমেরিকায় পাঠানো না হয়, স্হায়ীভাবে তাঁর কানের শ্রবনশক্তি নষ্ট হয়ে যাবে। তারপর ১১ ফেব্রুয়ারী ২০০৮, শেখ হাসিনাকে একটি বেসরকারী হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে। কিন্তু সরকার কতৃপক্ষ শেখ হাসিনার আগের ব্যক্তিগত বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে তাঁর চিকিৎসা করাতে অস্বীকার করেছে, এমনকি যারা দীর্ঘদিন যাবত তাঁর চিকিৎসা করে আসছেন, সেই চিকিৎসকদেরকেও তাঁর সঙ্গে সাক্ষাত করতে দিচ্ছেনা। কর্তৃপক্ষের পছন্দের ডাক্তারদের দিয়ে তাঁর চিকিৎসা করানো হচ্ছে। হঠাৎ করে তাদের কয়েকজন পছন্দের ডাক্তার তাঁর জন্য সুবিদিত নয়, এতে মেডিক্যাল অবস্হা তাঁর জীবনে ঝুকিপূর্ণ হতে পারে। অতএব, বাংলাদেশ সরকার যাতে- জননেত্রী শেখ হাসিনার উপযুক্ত চিকিৎসা নিশ্চিতের সকল ব্যবস্হা করেন এবং আর কালক্ষেপন না করে, অন্যান্য জটিল রোগসহ কানের সুচিকিৎসার জন্য তাঁকে যাতে দ্রুত আমেরিকায় পাঠানো হয়, এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য ঢাকাস্হ কয়েকটি বিদেশী দূতাবাসে আবেদন করা হয়েছে।
সূত্রঃ এনওয়াই বাংলা, নিউইয়র্ক।
Bangla Community News Tags: আওয়ামী লীগ, শেখ হাসিনা
Evergreen Bangla Community


Post Your Comments