বঙ্গবন্ধুর জন্মদিনে হল্যান্ড আওয়ামী লীগের শ্রদ্ধাঞ্জলি
হল্যান্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দরা তাদের এক যৌথ বিবৃতিতে, স্বাধীনতার মহানায়ক, বাংলাদেশের স্হপতি, সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধা, বিনম্র ও কৃতজ্ঞতাচিত্তে স্মরণ করে, তাঁর প্রতি “শ্রদ্ধাঞ্জলি’ জানিয়েছেন। নেতৃবৃন্দরা আরও বলেন, ১৯২০ সালের ১৭ মার্চ, গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় সম্ভ্রান্ত শেখ পরিবারে জন্ম হয় “খোকা’ নামের একটি শিশু। কালের আবর্তে এই “খোকা’ শিশুটিই যে একদিন হয়ে উঠবেন, হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী, বাঙালির অবিসংবাদিত নেতা ও মুক্তির দিশারী এবং বাঙ্গালী জাতিকে এনে দিবে একটি “লাল সবুজ পতাকা’ আর “স্বাধীন দেশ’ তা কেউ কখনও ভাবেনি! ১৯৭১ সালে ১৭ মার্চ, বঙ্গবন্ধু তাঁর জন্মদিনে ধানমন্ডিস্হ বাসার সন্মুখে হাজার হাজার মুক্তিকামি মানুষের উদ্দেশে বলেছিলেন “আমি আমার দেহের শেষ রক্তবিন্দু দিয়ে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবো।’’ বাংলার মানুষকে মুক্তির সংগ্রামে গ্রথিত করে, বাঙ্গালী জাতিকে একটি “স্বাধীন সার্বভৌম ভূখন্ড’ উপহার দিয়ে, স্বাধীন বাংলাইর শত্রুদের হাতে ১৫ই আগষ্ট ১৯৭৫-এ বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে, জাতির পিতা লিখে গেছেন তাঁর জন্মের দিনঃ ১৭ মার্চ! বাংলার ইতিহাসে উজ্জলতম তিনটি তারিখঃ ৭ মার্চ, ১৭ মার্চ ২৬ শে মার্চ। যতদিন পৃথিবী থাকবে-ততদিন বাঙ্গালী জাতির হৃদয়ে অক্ষয় হয়ে থাকবে উজ্জলতম এই তিনটি তারিখ।
বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, ১৯৯৭ তৎকালীন আওয়ামী লীগ সরকার জাতির জনকের জন্মদিনে “জাতীয় শিশু দিবস’ এবং দিনটি সরকারী ছুটি ঘোষণা করেন। কিন্তু ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় আসার পরই প্রতিহিংসাপরায়ণ হয়ে, দিনটিতে সরকারী ছুটি বাতিল করে দেয়। যা বাঙ্গালী জাতির জন্য গভীর বেদনাদায়ক। হল্যান্ড আওয়ামী আওয়ামী লীগের নেতৃবৃন্দরা দিনটি পুনঃ সরকারী ছুটি ঘোষণার দাবী জানিয়েছেন।
নেতৃবৃন্দরা, গভীর দুঃখের সাথে বঙ্গবন্ধুর জন্মদিনে বলেন, সেনাসমর্থিত বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের রোষানলে পড়ে বিভিন্ন মিথ্যা-সাজানো মামলায় জাতির জনকের কন্যা, জননেত্রী শেখ হাসিনা প্রায় ৯/১০ মাস যাবত কারাজীবন যাপন করছেন। এবং বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছেন। হল্যান্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দরা, জননেত্রী শেখ হাসিনাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিয়ে কানের সুচিকিৎসার লক্ষ্যে তাঁকে আমেরিকাতে পাঠানোর সকল ব্যবস্হা করার জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রতি পুনঃ জোর দাবী জানিয়েছেন। নেতৃবৃন্দরা, জাতির জনকের বিদেহী আত্মার মাগফিরাত কামনাও করেছেন। বিবৃতিকারীরা হলেন, জনাব মাঈদ ফারুক, কায়সার রশীদ মিন্টু, ইসমাইল হোসেন, তসলিম মিয়া, এমদাদ হোসেন, জালাল আহমেদ, ইমরান হোসেন, হাকিম আলী, শওকত হোসেন, মোস্তফা জামান, মুরাদ খান, তপন আলী, জয়নাল আবেদীন, রানা, জাকিরুল হক, বরুণ, টুকু খান, মাসুদ, শ্যামল, কিরণ, মুন্না, অভি, বিষ্ণু, রিপন, সন্দীপ কুমার দাশ, এস, আলম, জাহিদ হোসেন, জুয়েল, পুলক, আশিক, নীপু দাশ, মুহিন, মুজিব ও ভূষণ প্রমুখ।
Bangla Community News Tags: আওয়ামী লীগ, বঙ্গবন্ধু
Evergreen Bangla Community


Post Your Comments