নিউইয়র্কে বাংলাদেশী মিডিয়ার আরেকটি প্রেস ক্লাব গঠন
সাঈদ উর রব সভাপতি, দর্পণ কবীর সাধারণ সম্পাদক
নিউইয়র্কে বাংলাদেশী সাংবাদিকরা গত ১৩ মার্চ একটি সভা করে ‘আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাব’ নামে একটি প্রেস ক্লাব গঠন করেছেন। এই প্রেস ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন উত্তরামেরিকায় সর্বাধিক প্রচারিত পত্রিকা ‘ঠিকানা’র প্রেসিডেন্ট সাঈদ-উর রব এবং সাধারণ সম্পাদক হয়েছেন একুশে টিভি’র যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি দর্পণ কবীর। এই সভায় ঠিকানা, পরিচয়, এখন সময়, দর্পণ, এশিয়ান টাইমস, বার্তা সংস্থা এনা, এনটিভি, এটিএন বাংলা, চ্যানেল আই, একুশে টিভি, টিভি এশিয়া, বাংলাটিভি’র প্রতিনিধি এবং ঢাকা থেকে প্রকাশিত বিভিন্ন পত্র-পত্রিকার প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তিরিশের অধিক সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত কণ্ঠভোটে ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। এই কমিটিতে আরো রয়েছেন সিনিয়র সহ-সভাপতিঃ কাজী শামসুল হক (সাপ্তাহিক এখন সময়), সহ-সভাপতিঃ এনায়েত করিম বাবুল (টিভি এশিয়া), যুগ্ম-সম্পাদকঃ ফকীর সেলিম (এনটিভি), কোষাধ্যক্ষঃ মীর ওয়াজেদ শিবলী (বাংলা টিভি), সাদস্যিক সম্পাদকঃ মঞ্জুর হোসেন (দর্পণ), প্রচার ও গণ সংযোগ সম্পাদকঃ আকবর হায়দার কিরণ (সাপ্তাহিক ২০০০), প্রকাশনা ও দফতর সম্পাদকঃ জুবায়ের আলম (এশিয়ান টাইমস) ও অনুষ্ঠান ব্যবস্থাপনা সম্পাদকঃ মিজানুর (ঠিকানা)।
নির্বাহী কমিটির সদস্যরা হলেন ফজলুর রহমান (ঠিকানা), নাজমুল আহসান (পরিচয়), তৌফিক কাদের (বাংলা রেডিও), লাবলু আনসার (এনা), ফজলুল হক (দর্পণ)।
প্রেসক্লাব গঠনের লক্ষ্যে বৃহস্পতিবার (১৩ মার্চ) কর্মরত সাংবাদিক এবং মিডিয়ার প্রতিনিধিদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয় জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজার মিলানয়তনে। এ সভা থেকে প্রেস ক্লাবের কার্যকরী কমিটি গঠন করা হয়। এই কমিটি প্রেস ক্লাবের জন্য কার্যালয় নির্ধারণএবং গঠনতন্ত্র কমিটি গঠনসহ পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। সাংবাদিকদের পেশাগত মানবৃদ্ধি, অধিকার সংরক্ষণ এবং সৌহাদ্য-সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে এই কমিটি কাজ করবে। সভায় সর্ব সিদ্ধান্তôক্রমে সিদ্ধান্তô হয় যে, এ সভার উপস্থিত সদস্যরা ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্যের মর্যাদা পাবেন।
এই সভায় উপস্থিতি ছিলেন (কার্যকরী কমিটির সদস্য ছাড়া) আশরাফুল ইসলাম খোকন (চ্যানেল আই), শামসুল হক (ঠিকানা), মোহাম্মদ সাঈদ (এখন সময়), আবুল কশেম (দর্পণ), তাহের ফারুকী ও বোরহানউদ্দিন ইউনুস জুয়েল (এশিয়ান টাইমস), রিজু মোহাম্মদ (একুশে টিভি), মিথুন আহমেদ (ফ্যিল্যান্স সাংবাদিক), আশরাফুল হাসান বুলবুল (এটিএন বাংলা), শারমিন রেজা ইভা (বাংলাটিভি), সাকিল মামুদ (যুগান্তôর পত্রিকার যুক্তরাষ্ট্র প্রতিনিধি), নিহার সিদ্দিকী (ফোকাস বাংলা) ও টিপু আলম (ফ্রিল্যান্স সাংবাদিক ও কার্টুনিষ্ট)। এ ছাড়া প্রেস ক্লাবের উদ্যোগ এবং নতুন কমিটির প্রতি একাত্মতা প্রকাশ করেছেন হেমায়েত হোসেন (চ্যানেল আই), মোহাম্মদ মাসুদ, দিলীপ সমাদ্দার, সাকলাইন মাহমুদ (ঠিকানা), ফারহানা চৌধুরী (এখন সময়), আজাদ আহমেদ (এটিএন বাংলা), শারমিন রেজা ইভা (বাংলাটিভি), শরিফ শাহাবুদ্দিন (সাবেক সাংবাদিক, ইনডিপেন্ডেন্ট), সাঈদ তারেক (সাবেক সাংবাদিক দৈনিক খবর এবং কলামিষ্ট), সিকান্দার করিম (টিভি এশিয়া) ও শিধাংশু গুহ (সাবেক সাংবাদিক, সংবাদ)।
সূত্রঃ এনওয়াই বাংলা, নিউইয়র্ক।
Bangla Community News Tags: সাপ্তাহিক এখন সময়, সাপ্তাহিক ঠিকানা, সাপ্তাহিক বাঙালী
Evergreen Bangla Community
Post Your Comments