নিউইয়র্কের সাংবাদিকদের একাংশ নিয়ে গঠিত হলো ‘নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাব’

সভাপতি মাহবুবুর রহমানঃ সাধারন সম্পাদক শিহাবউদ্দিন কিসলু

নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিক ও ফ্রিল্যান্স সাংবাদিকদের একাংশ ‘নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাব গঠন করলো। গত ১০ মার্চ সোমবার সন্ধ্যায় বাংলাদেশীদের প্রাণকেন্দ্র জ্যাকসন হাইটসের বাংলা টাইমস’র সভাকক্ষে নিউইয়র্কের বাংলাদেশী সংবাদমাধ্যমের সাংবাদিকের অংশ গ্রহণে অনুষ্ঠিত সভায় আনুষ্ঠানিকভাবে ’নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাব’ গঠন ও এর সাংগঠনিক কমিটির নাম ঘোষণা করা হয়। প্রবীণ সাংবাদিক ফাজলে রশিদ এই সভায় সভাপতিত্ব করেন। সভা পরিচালনা করেন বিএফইউজে’র সাবেক সহ সভাপতি এবং ঢাকার দৈনিক আমার দেশ-এর বিশেষ প্রতিনিধি প্রবীন সাংবাদিক মনজুর আহমদ।

আগামী এক বছরের জন্য ১৯ সদস্যের সাংগঠনিক কমিটি ও পাঁচ সদস্যের একটি উপদেষ্ঠা কমিটি গঠিত হয়। সাপ্তাহিক বাংলা পত্রিকার সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান সাংগঠনিক কমিটির সভাপতি ও ঢাকার প্রোব নিউজ এজেন্সীর বিশেষ প্রতিনিধি শিহাবউদ্দিন কিসলু সাধারন সম্পাদক মনোনীত হন। নিউইয়র্কভিত্তিক বার্তা সংস্থা বর্ণমালা নিউজ’র সম্পাদক ও দৈনিক জনকণ্ঠ এবং বাংলাভিশন টিভির নিউইয়র্ক প্রতিনিধি মাহফুজুর রহমান সাংগঠনিক কমিটির সমন্বয়ক নিযুক্ত হয়েছেন।

নব গঠিত ’নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাব’-এর সাংগঠনিক কমিটির পূর্ণাঙ্গ তালিকা নীচে দেয়া হলোঃ সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান (বাংলা পত্রিকা), সহ সভাপতি ওয়াজেদ এ, খান (সাপ্তাহিক বাংলাদেশ), মাহমুদ খান তাসের (দৈনিক ইত্তেফাক) ও খন্দকার এ, কাইউম (দেশ বাংলা), সাধারন সম্পাদক শিহাবউদ্দিন কিসলু (প্রোব নিউজ এজেন্সী), সমন্বয়ক মাহফুজুর রহমান (বর্ণমালা নিউজ), সহ সাধারন সম্পাদক সালাহউদ্দিন আহমেদ (দৈনিক ইকিলব), কোষাধ্যক্ষ শেখ সিরাজুল ইসলাম (বাংলা পত্রিকা), সদস্য- আবু তাহের (বাংলা পত্রিকা), রিমন ইসলাম (আই অন বাংলাদেশ টিভি), আজাদ শিশির (বাসসস), আবীর আলমগীর (এনটিভি ইউএসএ), হাকিকুল ইসলাম খেwেকন ( বাপস নিউজ), সনজীবন কুমার (বাংলা টাইমস), আমীর পারভেজ (সাপ্তাহিক বাংলাদেশ), ইব্রাহিম চৌধুরী খোকন (দৈনিক প্রথম আলো), মিসবাহ আহমেদ (নিউজ ওয়ার্ল্ড), আবিদুর রহমান (সাপ্তাহিক বাংলাদেশ) ও এবিএম সালেহউদ্দিন (দেশ অর্থনীতি)।

উপদেষ্ঠাঃ ফাজলে রশিদ (হলিডে), মনজুর আহমদ (দৈনিক আমার দেশ), ডা. চৌধুরী সারওয়ারুল হাসান (সম্পাদক দেশ বাংলা ও বাংলা টাইমস), ডা. হামিদউজ্জামান (প্রেসিডেন্ট সাপ্তাহিক বাংলাদেশ) ও হাসানুর রহমান (বাপস নিউজ)।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয় যে শীঘ্রই সাংগঠনিক কমিটি একটি গঠনতন্ত্র প্রস্তুতের জন্য গঠনতন্ত্র কমিটি তৈরী করবে এবং সাংগঠনিক কমিটির মেয়াদ শেষের আগেই নির্বাচন আয়োজন করবে।

উল্লেখ্য ‘নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাব’-এ নিউইয়র্ক থেকে প্রকাশিত এবং বহুল প্রচারিত পত্রিকা সাপ্তাহিক ঠিকানা, সাপ্তাহিক বাঙালি, সাপ্তাহিক পরিচয় এবং সাপ্তাহিক এখন সময় -এ কর্মরত কোন সাংবাদিকই নেই বলে জানা গেছে।

সূত্রঃ এনওয়াই বাংলা, নিউইয়র্ক।

Bangla Community News Tags: , , , , ,

Related Bangla Community News:

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!