একাত্তরের যুদ্ধাপরাধীদের ঘৃণা প্রদর্শনের কর্মসূচি শুরু হবে নিউইয়র্কে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের কর্মসূচির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদ একাত্তরের ঘাতকদের প্রতি ঘৃণা প্রদর্শনের বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে। এছাড়া প্রবাসে চিহ্নিত যুদ্ধাপরাধীদেরকে সামাজিক ও রাজনৈতিকভাবে বর্জনের জন্যে সর্বস্তরের প্রবাসী বাঙালিদের প্রতি উদাত্ত আহবান জানানো হয়েছে মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে। যুক্তরাষ্ট্র ইউনিট কমান্ডের পক্ষে ডঃ নূরন্নবী, ডঃ মহসিন আলী, ডঃ প্রদীপ রঞ্জন কর, ডাঃ মাসুদুল হাসান, নূরনবী কমান্ডার, ক্যাপ্টেন সচীন কর্মকার, ইসমাইল খান আনসারী, খারশেদ আনোয়ার বাবলু, সিরাজউদ্দিন আহমেদ, শওকত আকবর রীচি, এম এ আউয়াল, ডাঃ আব্দুল বাতেন, আবু তাহের বীর প্রতিক, মুকিত চৌধুরী, ওয়াহিদুর রহমান, তোফায়েল চৌধুরী, ইউসুফ চৌধুরী, আলী হোসেন, সরাফ সরকার, এম এ জলিল, বাদল আকন্দ, মফিজ আহমেদ এবং আবুল মনসুর খান এক যুক্ত বিবৃতিতে বার্তা সংস্থা এনাকে আরো জানিয়েছেন যে, শীঘ্রই সেক্টর কমান্ডারদের উপস্থিতিতে নিউইয়র্কে যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে একটি সমাবেশের প্রস্তুতি চলছে। স্বাধীনতা দিবসের কর্মসূচি থেকে সে ঘোষণা দেয়া হবে। সেক্টর কমান্ডার্স ফোরামের সকল কর্মসূচির সাথেও যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদ একাত্মতা ঘোষণা করেছে।
সূত্রঃ এনা, নিউইয়র্ক।
Bangla Community News Tags: যুদ্ধাপরাধী
Evergreen Bangla Community


Post Your Comments