শতাধিক প্রবাসী ও বিভিন্ন সংগঠনের বিবৃতিতে অবিলম্বে চিকিৎসার্থে শেখ হাসিনার মুক্তি চেয়েছেন

উত্তর আমেরিকার বিভিন্ন শ্রেণী ও পেশার শতাধিক বাংলাদেশী এক যুক্ত বিবৃতিতে অবিলম্বে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে চিকিৎসার্থে মুক্তি দিয়ে যুক্তরাষ্ট্রে আসার সুযোগদানের জন্যে কেয়ারটেকার সরকার সমীপে আহবান জানানো হয়েছে। বিবৃতিতে উলে্নখ করা হয়েছে যে, চিকিৎসার ফলোআপের জন্যে যদি তাকে মুক্তি দেয়া না হয় তাহলে এর চেয়ে অমানবিক আচরণের আর কী হতে পারে। বিবৃতির উদ্ধৃতি দিয়ে যুক্তরাষ্ট্র যুবলীগের সভাপতি মিসবাহ আহমেদ বার্তা সংস্থা এনাকে বলেছেন, কেয়ারটেকার সরকার নিজেদেরকে নিরপেক্ষ বলে দাবি করছেন, অথচ অসুস্থ সভানেত্রীকে চিকিৎসার সুযোগ দিচ্ছে না-এটা কেমন নিরপেক্ষতা।

অপরদিকে যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদ, যুক্তরাষ্ট্র শেখ হাসিনা মুক্তি সংগ্রাম পরিষদ, স্বাধীনতা চেতনা মঞ্চ, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে পৃথক পৃথক বিবৃতিতে অবিলম্বে অসুস্থ শেখ হাসিনাকে মুক্তি দিয়ে যুক্তরাষ্ট্রে চিকিৎসার ফলোআপের সুযোগদানের জন্যে সরকারের প্রতি আহবান জানানো হয়েছে।

সূত্রঃ এনওয়াই বাংলা, নিউইয়র্ক।

Bangla Community News Tags: ,

Related Bangla Community News:

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!