যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের ৭ মার্চ পালন

গত শুক্রবার ৭ মার্চ যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগেও পালিত হয় ঐতিহাসিক ৭ মার্চ। এস্টোরিয়ার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা মহসীন আলী। যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক দেওয়ান মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিভিন্ন বক্তা ৭১’র ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষনের তাৎপর্য নিয়ে আলোচনা করেন। সভা থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নিশর্ত মুক্তি দাবী করে তার সুচিকিৎসার তাকে বিদেশে পাঠানোর আহ্বান জানানো হয় সরকারের প্রতি।

সভায় ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক লীগ মতিঝিল শাখা নেতা কাওছার আলী হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ জানানো হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা চিকিৎসক মাসুদ হাসান, বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাস্ট্রের সদস্য সচিব সিতাংশু গুহ, আকতারুজ্জামান খান লিটু ও হিন্দাল কাদির বাপ্পা। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সদস্য সচিব নুরুজ্জামান সরদার।

প্রধান অতিথি মুক্তিযোদ্ধা মহসীন আলী তার বক্তব্যে বলেন, ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষনের মধ্যেই দেশের মানুষের মুক্তির ও স্বাধীনতার সুস্পষ্ঠ ঘোষণা ছিলো। কিন্তু বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে বাঙ্গালী জাতির মুক্তির গতিরোধ করা হয়েছে। যে স্বপ্ন নিয়ে বঙ্গবন্ধু দেশ স্বাধীনের নেতৃত্ব দিয়েছিলেন তা নসাৎ হয়ে যায়। মুক্তিযোদ্ধা মহসীন আলী মুক্তিযোদ্ধা মহসীন আলী ৭ মার্চেও ভাষনের তাৎপর্য নিয়ে আরও আলোচনা করেন করেন কাজী মনিরুল হক, শামসুল আলম, ইকবাল কবির, নুরুল ইসলাম রফিক, সোলাইমান আলী, আব্দুস শহিদ দুদু, আকতার হোসেন, আব্দুল জলিল, ফাহিমুজ্জামান প্রমূখ।

নিউজার্সী আওয়ামী লীগের ৭ মার্চ পালন

গত শুক্রবার ৭ মার্চ নিউজার্সী আওয়ামী লীগের উদ্যোগে পালিত হয় ঐতিহাসিক ৭ মার্চ। প্যাটারসন সিটির টোটোয়া এভিন্যুতে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সুজন আহমেদ সাজু। সাধারন সম্পাদক টিপু সুলতানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ইশরাত মিয়া, হাজী মিজান আলী, আফসার উদ্দিন প্রমূখ।

সূত্রঃ বর্ণমালা নিউজ, নিউইয়র্ক।

Bangla Community News Tags: , ,

Related Bangla Community News:

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!