নিউইয়র্কে বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ারের চিকিৎসা শুরু

বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের চিকিৎসা শুরু হয়েছে নিউইয়র্কের একটি ক্লিনিকে। একই ক্লিনিকে মিসেস হোসেনের চিকিৎসাও চলছে। চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে খোন্দকার দেলোয়ারের প্রবাসী পুত্র জনাব জগলু এনাকে বলেন, তাদের দুজনকেই প্রাইভেট ডাক্তারের মাধ্যমে চিকিৎসা শুরু করেছি। বাবার ডায়াবেটিস খুবই মারাত্মক আকার ধারণ করেছে। তা কন্ট্রোল করতে পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। মাকে এনজিওগ্রাম করতে হচ্ছে। টানা ৭ থেকে ১০ দিন পর্যন্ত তাদেরকে চিকিৎসকের নিয়ন্ত্রণে কাটাতে হবে। জনাব জগলু বলেন, এজন্যে বাবা কারো সাথে কথা বলতে চাচ্ছেন না। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি পূর্ণ বিশ্রামে থাকবেন। তবে ঢাকা থেকে কেন্দ্রীয় নেতা রিজভী আহমেদ এবং নজরুল ইসলাম খানের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছেন। ১১ মার্চ সন্ধ্যা নাগাদ ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) হান্নান শাহ অবশ্য ফোন করেননি তার খোঁজ-খবর নেয়ার জন্যে। জানা গেছে, জেএফকে এয়ারপোর্টে অবতরণের পর ইমিগ্রেশন কর্মকর্তা তাঁদেরকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ভিসা দিয়েছেন। তবে তিনি এর অনেক আগেই ফিরে যাবেন। চিকিৎসকের পরামর্শের উপর নির্ভর করছে তার দেশে ফেরার ব্যাপারটি।

এদিকে ১১ মার্চ (বাংলাদেশ সময় বুধবার সকাল) রাতে খোন্দকার দেলোয়ারের সাথে সাক্ষাৎ করেন খালেদা জিয়ার বড়বোন মরহুম খুরশীদ জাহান হক (চকলেট আপা)‘র পুত্র ডন ও তার স্ত্রী। তাদের সাথে বেশ কিছুক্ষণ নানা বিষয়ে মতবিনিময় হয় বলে জানা গেছে।

খোন্দকার দেলোয়ার হোসেনের সাথে ঢাকা থেকে হান্নান শাহ্‌ যোগাযোগ না করায় প্রবাসের নেতা-কর্মীদের মধ্যে বিএনপির ঐক্য প্রক্রিয়া নিয়ে সন্দেহ-সংশয় বেড়েই চলেছে। তারা মনে করছেন, খোন্দকার দেলোয়ারের ত্বড়িৎ সিঙ্গাপুর হয়ে আমেরিকায় চলে আসার নেপথ্যে অন্য কোন অভিসন্ধি থাকতে পারে।

নিউইয়র্কে বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ারের চিকিৎসা শুরু

Bangla Community News Tags: ,

Related Bangla Community News:

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!

সাম্প্রতিক খবর

Bangla Blog