১লা এপ্রিল কানাডায় প্রথম “বাংলাদেশ ডে-২০০৬” উদযাপন হবে মন্ট্রিয়লে

কানাডায় ন্যাশন্যাল বাংলাদেশী ক্যানেডিয়্যান কাউন্সিল (এনবিসিসি) কর্তৃক প্রতি বারের ন্যায় এবারো মন্ট্রিয়লে বাংলাদেশের ৩৫ তম স্বাধীনতা দিবস উদযাপন করতে যাচ্ছে।  এনবিসিসি মন্ট্রিয়লের সামাজিক অঙ্গনে একটি অত্যান্ত পরিচিত একটি নাম। দির্ঘদিন যাবৎ কানাডা এবং প্রদেশিক সরকার সহ মূল রাজনৈতীক অঙ্গনে বাংলাদেশী ক্যানেডিয়্যানদের পক্ষে নিরলস ভাবে কাজ করে আসছে। কানাডাতে এই প্রথমবারের মতো স্বাধীনতা দিবসটিকে “বাংলাদেশ ডে” হিসেবে পালন করার জন্য মন্ট্রিয়ল নগরীতে ব্যাপক কর্মসূচী হতে নিয়েছে। সাংস্কৃতিক অঙ্গন হিসেবে মন্ট্রিয়লে পরিচিত ৪১৯ সেন্ট রক সেন্টারে আগামী ১ লা এপ্রিল রোজ শনিবার বেলা ৪ টা থেকে রাত ১২টা পর্যন্ত বাংলাদেশের ৩৫ তম স্বাধীনতা দিবস উদযাপন করতে যাচ্ছে।  ছোটদের স্বাধীনতার উপর চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ”স্বাধীনতা এবং আমাদের নতুন প্রজন্ম ” বিষয়ক আলোচনা সভার আয়োজন রাখা হয়েছে। স্বাধীনতা উপর ডকুমেন্টারি ফিল্ম সহ মুক্তিযুদ্ধের উপর নির্মিত চলচিচত্র প্রদর্শন সহ মাল্টিমিডিয়া ্লাইড শো প্রদর্শিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে আসছেন কানাডা সরকারের সাবেক মাননীয় আইন মন্ত্রী ও বিশিষ্ট মানবাধিকার বিশেষজ্ঞ কানাডার জাতীয় সংসদ সদস্য ড. আরইন কটলার সহ প্রদেশিক , নগর এবং ফেডারেল সরকারের  প্রতিনিধিগণ। সেই সঙ্গে বিশেষ অতিথি হয়ে উপস্থিত থাকবেন বিশিষ্ট লেখক কার্লটন বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মিজান রহমান সহ আরো অনেকে। মন্ট্রিয়লের সকল বাংলাদেশী ভাই বোন ও গুনিজন সহ অংগ সংগঠকদের সহযোগিতা সহ  আমন্ত্রন  রইল।

সূত্রঃ এনওয়াই বাংলা, নিউইয়র্ক।

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!