লন্ডন বিএনপির ঘোষণা ‘যেখানে ফখরুদ্দিন সেখানেই বিক্ষোভ’
১৬ মার্চ রোববার থেকে ২০ মার্চ পর্যন্ত প্রধান উপদেষ্টা ডঃ ফখরুদ্দিন আহমেদের লন্ডনে প্রায় প্রতিটি কর্মসূচির সময়েই জিয়া পরিবারের মুক্তি দাবিতে বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ‘যেখানে ফখরুদ্দিন সেখানেই প্রতিরোধ’ মনোভাবে যুক্তরাজ্য বিএনপিসহ সমমনা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এ কর্মসূচির তথ্য এনাকে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি আলহাজ্ব কমরউদ্দিন আহমেদ। তিনি বলেন, ১৮ মার্চ বৃটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের সাথেও ডঃ ফখরুদ্দিনের বৈঠক হওয়ার কথা। সেটি যদি সত্যি হয় তাহলে ১০ নম্বর ডাউনিং রোড প্রবাসীদের বিক্ষোভ কেন্দ্রে পরিণত হবে। এর আগে রোববার বিকেলে পূর্ব লন্ডনে বাংলাদেশ হাই কমিশন আয়োজিত কম্যুনিটির লোকজনের সমাবেশে প্রধান উপদেষ্টার বক্তব্যের সময়েও ব্যাপক বিক্ষোভের প্রস্তুতি প্রায় সম্পন্ন বলে তিনি জানান। জনাব কমরউদ্দিন বলেন, যুক্তরাজ্যের বিভিন্ন সিটি এবং ইউরোপের অধিকাংশ দেশ থেকেই বিএনপির নেতা-কর্মীরা এ বিক্ষোভে অংশ নেয়ার কথা।
সূত্রঃ এনওয়াই বাংলা, নিউইয়র্ক।
Evergreen Bangla Community


Post Your Comments